Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নেগেটিভে স্টার্ট করেও পজিটিভ হল সেনসেক্স এবং নিফটি৫০ (Sensex and Nifty50)।
অল্প সময়ের মধ্যেই ঘুরে দাঁড়ায় সূচক (Sensex and Nifty50)
গত সপ্তাহে বৃদ্ধির মুহ দেখার পর এই সপ্তাহের প্রথম দিনেই ডাউন স্টার্ট করে দালাল স্ট্রিট। শেষ ক্লোজিংয়ের থেকে লোয়ার পয়েন্টে ওপেনিং হয় দুই ইনডেক্স সূচকের। তবে সেই ছবি বেশিক্ষণ স্থায়ী হয়নি। বাজার খোলার ১০ মিনিটের মধ্যেই বদলে যায় এই ছবি। ডাউন স্টার্ট করেও পজিটিভে ফিরতে থাকে সেনসেক্স এবং নিফটি৫০। মার্কেট খোলার পর চিন্তা বাড়লেও পরে কিছুটা স্বস্তি ফিরেছে বিনিয়োগকারীদের মধ্যে (Sensex and Nifty50)।
সকাল সাড়ে ৯-টা নাগাদ সেনসেক্স ছিল ৭৮ হাজার ৬৬২ পয়েন্টে। যা শেষ ক্লোজিংয়ের থেকে ০.২১ শতাংশ বা ১৬৯ পয়েন্ট বেশি। অন্যদিকে এই একই সময়ে নিফটি৫০ ছিল ২৪ হাজার ৪০৬ পয়েন্টে। প্রথম ট্রেডিং সেশনে যা বেড়েছে ০.২২ শতাংশ বা ৫৩ পয়েন্ট।
সেক্টরাল ইন্ডেক্সগুলির মধ্যে অবশ্য দেখা গিয়েছে মিক্সিড পারফরম্যান্স। সকাল থেকেই চাঙ্গা ছিল ব্যাঙ্কিং সেক্টরের ইনডেক্সগুলি। সোমবার সকালে সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে নিফটি পিএসইউ ব্যাঙ্ক এবং নিফটি ব্যাঙ্ক সেক্টরাল ইনডেক্সের। নিফটি-তে পজিটিভে রয়েছে প্রাইভেট ব্যাঙ্ক, এনার্জি, মিডিয়া, ফার্মা, সার্ভিস সেক্টর, ফিনানশিয়াল সার্ভিসের মতো সেক্টরাল ইনডেক্সগুলি। তবে ডাউন রয়েছে মেটাল, আইটি, অয়েল অ্যান্ড গ্যাসের মতো সেক্টরাল ইনডেক্স। সামান্য পতন স্মল ক্যাপ ইন্ডেক্সগুলির মধ্যে দেখা গেলেও মিড ক্যাপ ইন্ডেক্সগুলি পজিটিভ রয়েছে।
আরও পড়ুন: KKR vs RR: স্পিনের ভেল্কিতে কামব্যাক বরুণ-নাইটদের
মার্চ মাসে খারাপ অবস্থার মধ্যে দিয়ে গিয়েছিল স্টক মার্কেট। পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে সেই সময় টানা পতনের মুখ দেখেছিল শেয়ার মার্কেট। তবে সেই পতনের ধাক্কা কাটিয়ে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে দালাল স্ট্রিট। গত সপ্তাহে যে বৃদ্ধি দেখা গিয়েছিল সেটাও আশা বাড়িয়েছে লগ্নিকারী মধ্যে। তবে সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে ডাউন স্টার্ট চিন্তা বাড়িয়েছিল কিন্তু সেই চিন্তার মেঘ কেটেছে। তবে বাজার এক্সপার্টদের মতে সোমবার অস্থির অবস্থা থাকতে পারে। সেখান সময় বলবে সেই আশঙ্কা সত্যি হয় নাকি পজিটিভেই শেষকরে দুই সূচক (Sensex and Nifty50)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


