Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি আইপিএল-এ পাঞ্জাবের দাপট অব্যাহত (PBKS)।
হারের হ্যাটট্রিক পন্থদের (PBKS)
চলতি আইপিএল-এ পাঞ্জাব এই মুহূর্তে অপ্রতিরোধ্য। যাদের অশ্বমেধের ঘোড়া থামানো এখনও সম্ভব হয়নি কোনও দলের। একদিকে বড় রান তাড়া করে জেতা হোক বা প্রথমে ব্যাট করে বিপক্ষের বোলারদের নিয়ে ছেলেখেলা করা হোক, দুই কাজেই সিদ্ধহস্ত শ্রেয়স আইয়াররা। লখনউ সুপার জায়ান্টসকে ৫৪ রানের বড় ব্যবধানে এবার পরাস্ত করল পাঞ্জাব। দুরন্ত পারফর্ম করে ম্যাচ সেরা হলেন প্রিয়াংশ আর্য। ৯৩ রানের ইনিংস খেলে জয়ের ভিত শক্ত করে দেন (PBKS)।
মুল্লানপুরের মাঠ বরাবরই ব্যাটারদের পক্ষে থাকে। সেখানে প্রথম ব্যাট করে বড় রান হওয়াটাই স্বাভাবিক। তবে পাঞ্জাবের বিপক্ষে মহম্মদ সামি, মহসিন খান, আবেশ খানরা প্রতিরোধ গড়ে তুলবেন এবং হয়ত পাঞ্জাব বড় রান তুলতে পারবেন না বলেই মনে করা হচ্ছিল কিন্তু তাঁরা সেটা করতে পারেননি। বরং তাঁদের নিয়ে রীতিমত ছেলেখেলা করে পাঞ্জাবের ব্যাটাররা।

ব্যাট করতে নেমে শুরুতেই পাঞ্জাব দুর্গে ধাক্কা দেন সামি। ৩ রানের মধ্যে এক উইকেট কিন্তু তারপরেও পাঞ্জাবের ওপেনার প্রিয়াংশ আর্য মাত্র ৩৭ বলে ৯৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো রয়েছে ৪টি চার এবং ৯টি ছয় দিয়ে। স্ট্রাইক রেট ২৫১.৩৫। এরপর বাকি ব্যাটারদের কাজ কিছুটা সহজ হয়েই গিয়েছিল। বিপক্ষের বোলাররা তখন দিশেহারা। আর সেই সুযোগ সঠিকভাবে কাজে লাগিয়ে ৪৬ বলে ৮৭ রানের ইনিংস খেলেন কুপার কনোলি। এরপর মার্কোস স্টোইনিস ১৬ বলে ২৯ করেন। ২০ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর ২৫৪। বল হাতে এই দিন ব্যর্থ হলেন সামি। ৪ ওভারে ৫৬ রান দিয়ে নেন একটি উইকেট।

আরও পড়ুন: Kolkata Police: নির্বাচন ঘনিয়ে আসতেই কলকাতায় সক্রিয় মাদক চক্র
রান তাড়া করতে নেমে শুরুতে আশা জাগায় আয়ুষ বাদোনি এবং মিচেল মার্শ। ৬১ রানের ওপেনিং জুটি দলের হয়ে ভরসা জোগালেও শেষ রক্ষা হয়নি। মার্শ করেন ২৮ বলে ৪০ এবং আয়ুষ করেন ২১ বলে ৩৫। ওপেনাররা নিজেদের কাজটা সঠিকভাবে করলেও বাকিরা আর বড় রানের ইনিংস খেলতে পারেননি। পন্থ করেন ২৩ বলে ৪৩ এবং মার্করাম করেন ২২ বলে ৪২। কিন্তু স্কোর বোর্ডের সেই বিশাল রানের কাছে সব রানই ফিকে পড়ে গেল। ২০ ওভারের শেষে ৫ উইকেট হারিয়ে ২০০ রান করে LSG। পাঞ্জাব যে গতিতে ব্যাট করছিল সেই গতি দেখা যায়নি পন্থদের। সব দিক থেকে বিচার করলে প্রথম থেকেই ম্যাচ ছিল পাঞ্জাবের পক্ষে (PBKS)।


