Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ফ্রান্সের কোচ হতে রাজি জিদান, কবে যোগ দিচ্ছেন দলে (Zinedine Zidane)?
ডাগ-আউটে জিদানের প্রত্যাবর্তন? (Zinedine Zidane)
ফুটবল ইতিহাসে কয়েকজন কিংবদন্তির নাম বলতে গেলে তাঁদের মধ্যে জিনেদিন জিদান অন্যতম নাম। মাঠ ছাড়িয়ে যিনি প্রভাব বিস্তার করেছেন লাখ লাখ ভক্তদের মনে। শেষবার এই তারকাকে দেখা গিয়েছিল রিয়াল মাদ্রিদের ডাগ-আউটে। ২০২১ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর আর কোনও দলকে কোচিং করাতে দেখা যায়নি জিজুকে। তিনি যখন মাঠে ফুটবল নিয়ে বিপক্ষের ডিফেন্স ভেঙে বল জড়িয়ে দিতেন জালে তখন গ্যালারিতে একটাই গর্জন শোনা যেত ‘জিজু জিজু’ (Zinedine Zidane)।
সেই কিংবদন্তি তারকার স্বপ্নের কথা তিনি বহুবার বহু সাক্ষাৎকারে জানিয়েছিলেন। তাঁর একটাই স্বপ্ন ফ্রান্সের জাতীয় দলকে কোচিং করানো। রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী এবার আসতে চলেছে সেই মাহেন্দ্রক্ষণ। জিদানের স্বপ্ন পূরণ হওয়ার পথে। ফ্রান্সের ফুটবল ফেডারেশন জিদানের আলোচনা হয়েছে বলেই জানা যাচ্ছে। আর সেই আলোচনা ইতিবাচক বলেই সূত্রের খবর। এমবাপে-দেম্বেলেদের কোচ হওয়া একপ্রকার নিশ্চিত জিদানের। এখন ভক্তদের মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে বিশ্বকাপের আগেই কি তিনি দলের দায়িত্ব নিতে চলেছেন?

জিদানের কোচ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনার পারদ চড়ছে। কিন্তু তিনি কি বিশ্বকাপের আগেই এই গুরুদায়িত্ব পেতে চলেছেন? যার উত্তর না! সেই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বিশ্বকাপ শেষ হলেই দলের দায়িত্ব নিতে পারেন জিদান। ততদিন পর্যন্ত দলের দায়িত্বে থাকছেন দিদিয়ের দেশঁ (Zinedine Zidane)।
ফ্রান্সের জাতীয় দলের দায়িত্ব দেশঁ নিয়েছিলেন ২০১২ সালে। তারপর সেই দায়িত্ব সামলাচ্ছেন ১৪ বছর। তাঁর কোচিংয়ে ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছে ফ্রান্স, ২০২২-এ হয়েছে রানার্স। ২০২১ সালে দেম্বেলেরা জিতেছিলেন উয়েফা নেশন্স লিগ। আসন্ন বিশ্বকাপ শেষ হলেই তিনি যে ইস্তফা দেবেন সেটা আগেই জানিয়ে দিয়েছিলেন। তাই এবার স্বপ্নপূরণের থেকে আর ধাপ পিছিয়ে জিদান।

আরও পড়ুন: Uttar Pradesh: প্রয়াগরাজে কোল্ড স্টোরেজ বিপর্যয়, ৯ শ্রমিকের মৃত্যু
ফুটবলপ্রেমীরা এবং জিদান ভক্তরা যে খুশিতে মাতোয়ারা সেটা বলাই বাহুল্য। অনেকেই জিদানকে ফ্রান্স দলের কোচ হিসেবে দেখতে অপেক্ষায় ছিলেন। তবে এখনও পর্যন্ত ফ্রান্স ফুটবল ফেডারেশন এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। তবে ফুটবল সমর্থকরা দিন গুনছে কবে আবার তাঁকে দেখা যাবে ডাগ-আউটে।
বিশ্বফুটবলে যেমন ফুটবলার হিসেবেও অন্যতম সেরা তেমনই কোচ হিসেবেও। তাঁর কোচিংয়েই টানা তিন বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়াল মাদ্রিদ। ২০১৬ ও ২০১৭ সালে জিতেছিল লা লিগা। এখন দেখার ফ্রান্সের কোচ হিসেবে যদি তিনি যোগ দেন তবে তাঁর মুকুটে আর কোন নতুন পালক যোগ হয় (Zinedine Zidane)।


