Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ভোট প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন(Double Checking )।
দ্বিস্তরীয় যাচাইকরণ (Double Checking )
এবার ভোটের দিন বুথে ঢুকতে গেলে বাধ্যতামূলক করা হল দ্বিস্তরীয় যাচাইকরণ ব্যবস্থা। ভোটের দিন বুথ চত্বরে ভিড় নিয়ন্ত্রণ এবং ভুয়ো ভোটারদের প্রবেশ রুখতে ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ চালুর নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। নতুন এই ব্যবস্থায় প্রতিটি ভোটারকে বুথে প্রবেশের আগে দুটি ধাপের যাচাইকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে।
আসল পরিচয়পত্র পরীক্ষা
প্রথম ধাপে বুথের প্রবেশপথে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভোটারের আসল পরিচয়পত্র পরীক্ষা করবেন। এরপর দ্বিতীয় ধাপে বুথের ভিতরে ‘ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ’-এ উপস্থিত বুথ লেভেল অফিসার (বিএলও) সংশ্লিষ্ট ভোটারের পরিচয় ও এলাকার বৈধতা যাচাই করবেন। বিএলও-র অনুমোদন মিললেই কেবল ভোটার ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন।
বুথের ১০০ মিটারে কড়া নজরদারি
নির্দেশিকায় আরও বলা হয়েছে, ভোটগ্রহণের দিন বুথের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে কড়া নজরদারি থাকবে। ওই এলাকায় কোনও রকম জমায়েত বা ভিড় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বুথ সংলগ্ন প্রতিটি এলাকা নজরে রাখতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া ভুয়ো ভোটার বা বহিরাগতদের চিহ্নিত করতে বুথ চত্বরে ‘ভিজিবল মার্কিং’-এর ব্যবস্থাও করা হবে।
গাফিলতিতে কড়া আইনি ব্যবস্থা (Double Checking )
কমিশন স্পষ্ট জানিয়েছে, এই নিয়ম মানতে কোনওরকম গাফিলতি হলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেক্টর অফিসারদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে যাতে প্রতিটি বুথে এই নির্দেশিকা সঠিকভাবে কার্যকর হয়।
‘সাইলেন্স পিরিয়ড’ (Double Checking )
প্রসঙ্গত, প্রথম দফার ভোটের আগে ২১ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ‘সাইলেন্স পিরিয়ড’ শুরু হবে। দ্বিতীয় দফার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে ২৭ এপ্রিল থেকে। এবারের নির্বাচনে বুথ দখল ও অনিয়ম রুখতে কমিশন যে আরও কঠোর অবস্থান নিচ্ছে, তা স্পষ্ট এই নতুন নির্দেশিকায়।



