Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজস্থানের বিরুদ্ধে ব্যাট হাতে ম্যাচ জেতানোর পরেই চর্চায় রিঙ্কু সিং (Rinku Singh)।
রিঙ্কুর হয়ে ব্যাট ধরলেন রিঙ্কু (Rinku Singh)
ক্রিকেট ইতিহাসে সেরা ব্যাটার বা সেরা বোলার নিয়ে মতানৈক্য রয়েছে। উইকেটকিপার নিয়েও যেমন রয়েছে তেমনই কে সেরা ফিনিশার সেই নিয়েও চলেছে তর্ক। একদিকে যেমন অজি তারকা বিভেন তেমনই বারবার তুলনায় নাম এসেছে ধোনির। ঠান্ডা মাথায় দলকে জয়ের জন্য সঠিক লক্ষ্যে নিয়ে যাওয়ায় যে এই দুই জনই সেরা সেই বিষয়ে কমবেশি একমত হবেন ক্রিকেটপ্রেমীরা। তবে এই মুহূর্তে সেরা ফিনিশার কে সেটা বলা কঠিন তবে রিঙ্কুর যে সেই দক্ষতা রয়েছে সেটার প্রমাণ পাওয়া গেছে বারবার (Rinku Singh)।
সমালোচনা আর কটাক্ষের শিকার হতে হচ্ছিল রিঙ্কু সিংকে। আইপিএল-এ টানা কলকাতার হার তার মধ্যেই রিঙ্কুর অফ ফর্ম, সব মিলিয়ে সময়টা একদমই ভাল যাচ্ছিল না এই তারকার। এবার সেই সব সমালোচক এবং এবং ট্রোলারদের ব্যাট হাতে জবা দিয়েছেন রিঙ্কু সিং। একদিকে যেমন ফর্মে ফিরেছেন তেমনই দায়িত্ব নিয়ে জিতিয়ে এসেছেন দলকে।

রাজস্থানের বিরুদ্ধে প্রথম দিকে উইকেট হারিয়ে বেশ কিছুটা চাপে পড়ে যায় কলকাতা। একসময় মনে হতে থাকে এই ম্যাচটাও হয়ত হাতছাড়া হতে চলেছে নাইট শিবিরে। সেই আবহে ফিনিশার হিসেবে রিঙ্কু এনে দেন রুদ্ধশ্বাস জয়। ফর্মে ফেরার বার্তা দিলেন এই নাইট তারকা। এরপরেই সোশ্যাল মিডিয়ায় সমালোচকদের একহাত নিলেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া (Rinku Singh)।
রাজস্থানের বিরুদ্ধে এই দিনের ম্যাচে ৪রানে ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে ছিল কেকেআর। সেখান থেকে দলের হাল ধরেন রিঙ্কু সিং এবং অনুকূল। ৭৬ রানের জুটি গড়ে দলকে জেতান। ম্যাচ শেষে আকাশ চোপড়া নিজের চ্যানেলে বলেন, ‘রিঙ্কুকে নিয়ে যা বলা হচ্ছিল, তা যুক্তিহীন। কেউ বলছেন, গরীব থাকতেই ভাল খেলত। এই ধরনের মন্তব্য লজ্জাজনক।’
আরও পড়ুন: Madan Mitra: ঝাল মুড়ির ডালা গলায়, লোকাল ট্রেনে ভোট প্রচারে মদন মিত্র
আকাশের মতে ভারতীয় ক্রিকেটে এক ধরণের মানসিকতা তৈরি হয়েছে যেখানে লড়াইকে প্রশংসা করা হলেও সাফল্যের পর সামান্য ব্যর্থ হলেই তাঁকে আক্রমণ করা হয়। চলতি আইপিএল-এ প্রথম পাঁচ ম্যাচে বড় রান করতে পারেননি রিঙ্কু। সেই কারণে চলছিল সমালোচনা এবং ট্রোলিং। আকাশ বলেন, ‘কিছুদিন আগেই রিঙ্কু বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য ছিল। কয়েকটা ম্যাচ খারাপ খেললে তাঁকে অকেজো, অযোগ্য বলা যায় না।’
অন্যদিকে কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানেও দাঁড়ান রিঙ্কুর পাশে। তিনি বলেন, ‘রিঙ্কু মানসিকভাবে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। আজ ও যেভাবে ম্যাচ শেষ করেছে, তা দেখে খুব ভাল লাগছে।’ মুখে বলা সহজ হলেও টি-টোয়েন্টি ক্রিকেটে ফিনিশারের ভূমিকা যে কতটা কঠিন সেটা আবারও প্রমাণ করলেন রিঙ্কু। ক্রিকেটের নন্দন-কানন সাক্ষী থাকল রিঙ্কুর পুরনো ছন্দের (Rinku Singh)।


