Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমস ২০২৬ থেকে সম্পূর্ণ খালি হাতে ফিরছেন ভারতের তারকা পিস্তল শুটার এবং প্যারিস অলিম্পিকের জোড়া পদকজয়ী মনু ভাকের (Manu Bhaker)। ২৫ মিটার পিস্তল এবং ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ও দলগত ইভেন্টে অংশ নিয়েও একটি পদকও ঝুলিতে পুরতে পারেননি তিনি। টুর্নামেন্টে নামার আগে আইএসএসএফ বিশ্বকাপে ব্রোঞ্জ জিতে দুর্দান্ত ফর্মে থাকলেও, এশিয়ান গেমসের মঞ্চে তাঁর এই হতাশাজনক পারফরম্যান্স ক্রীড়ামহলকে রীতিমতো হতবাক করেছে।
যাতায়াতের দুর্ভোগ নিয়ে সরব রাম কিষণ (Manu Bhaker)
মনু ভাকেরের এই ব্যর্থতার পর প্রতিযোগিতা আয়োজনের সার্বিক পরিকাঠামো এবং অব্যবস্থা নিয়ে সরাসরি ক্ষোভ উগরে দিয়েছেন তাঁর বাবা রাম কিষণ। সোমবার পিস্তল ইভেন্টে ভারতীয় দলের আরও একটি হতাশাজনক পারফরম্যান্সের পর এক সাক্ষাৎকারে তিনি জানান, শুটিং রেঞ্জের ভৌগোলিক অবস্থান এবং আয়োজকদের অব্যবস্থাপনা খেলোয়াড়দের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলেছে। নাগোয়া শহরের মূল কেন্দ্র থেকে শুটিং রেঞ্জ বহু দূরে হওয়ায় খেলোয়াড়দের প্রতিদিন যাতায়াতেই চার থেকে পাঁচ ঘণ্টা সময় নষ্ট হয়েছে। এছাড়া নির্দিষ্ট সময়ে বাসের অভাব এবং দীর্ঘ পথ ভ্রমণের কারণে অ্যাথলিটরা মারাত্মক মানসিক ও শারীরিক ক্লান্তির শিকার হয়েছেন।
শুটিং রেঞ্জের পরিবেশ (Manu Bhaker)
যাতায়াতের সমস্যার পাশাপাশি শুটিং রেঞ্জের পরিবেশ নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন রাম কিষণ। তাঁর দাবি, শুটিং রেঞ্জের আশেপাশে ড্রেন ও নর্দমার তীব্র দুর্গন্ধ ছিল, যার মধ্যে দাঁড়িয়ে অ্যাথলিটদের মনোযোগ ধরে রেখে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে।
আরও পড়ুন: PV Sindhu Asian Games: এশিয়ান গেমসে হেরে ক্ষোভ প্রকাশ সিন্ধুর
টেকনিক্যাল ত্রুটির অভিযোগ (Manu Bhaker)
পাশাপাশি একটি নির্ণায়ক শটের পয়েন্ট গণনা না হওয়াকেও ভারতের পিছিয়ে পড়ার কারণ হিসেবে চিহ্নিত করেন তিনি (Manu Bhaker)। রাম কিষণের মতে, সতীর্থ রাহি সারনোবতের একটি শটের পয়েন্ট টেকনিক্যাল কারণে শূন্য হিসেবে গণ্য হওয়ায় ভারতীয় দল ১০ পয়েন্ট পিছিয়ে পড়ে, যা তাঁদের স্বর্ণপদকের দৌড় থেকে ছিটকে দেয়। জাপানের মতো প্রযুক্তিগতভাবে উন্নত দেশের কাছে আরও দায়িত্বশীল ও উন্নত ব্যবস্থাপনার আশা করেছিলেন বলে মন্তব্য করেন তিনি।



