Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আমেরিকার ফুটবল মানেই আবেগ (Football Fan Violence), প্রতিদ্বন্দ্বিতা আর কখনও কখনও চরম বিশৃঙ্খলা। সেই চিত্রই আবার সামনে এল প্যারাগুয়ের প্রিমেরা ডিভিশনের বহুল প্রতীক্ষিত ‘সুপারক্লাসিকো’ ম্যাচে। রাজধানী আসুনসিওনের ডেফেনসোরেস দেল চাকো স্টেডিয়ামে অলিম্পিয়া ও সেরো পোর্তেনোর লড়াই শুরু হয়েছিল নিয়মমাফিক। কিন্তু ম্যাচ গড়ানোর আগেই গ্যালারিতে শুরু হয় উত্তেজনা।
গ্যালারিতে সংঘর্ষ, উত্তপ্ত পরিস্থিতি (Football Fan Violence)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেরো পোর্তেনোর কিছু (Football Fan Violence) সমর্থক টিকিট ছাড়াই জোর করে স্টেডিয়ামে প্রবেশ করেন। এরপর গ্যালারি থেকে আতশবাজি ছোড়া, এমনকি বোতলে ভরা মূত্র ছোড়ার মতো অশালীন ঘটনাও ঘটে। এতে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে টিয়ার গ্যাস ও পরে রবারের গুলি ব্যবহার করে।
মাঠে নেমে হামলা, ম্যাচ বন্ধ (Football Fan Violence)
পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে ম্যাচের মাত্র ২৯ মিনিটের মাথায় খেলা বন্ধ করে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ। সেরো পোর্তেনোর একাংশ সমর্থক মাঠে নেমে এসে পুলিশের উপর আক্রমণ চালায়। এই ঘটনায় একাধিক পুলিশকর্মী গুরুতর আহত হন, তাঁদের মধ্যে দু’জনের অস্ত্রোপচার প্রয়োজন বলে জানা গেছে। গ্যালারি ধোঁয়ায় ঢেকে যায়, আতঙ্ক ছড়িয়ে পড়ে দর্শকদের মধ্যে।

আহত বহু, গ্রেপ্তার একাধিক
এই সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন, যার মধ্যে পুলিশকর্মীরাও রয়েছেন। ইতিমধ্যেই ৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কারা এই বিশৃঙ্খলার সূত্রপাত ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে এমন ঘটনা রুখতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে প্রশাসন।

আরও পড়ুন: Bangladesh: নাহিদের আগুনে স্পেলে ছিটকে গেল নিউ জিল্যান্ড
পয়েন্ট নিয়ে শুরু নতুন বিতর্ক
ম্যাচ বন্ধ হয়ে যাওয়ার পর শুরু হয়েছে নতুন বিতর্ক। সেরো পোর্তেনোর দাবি, নিরাপত্তার দায়িত্ব ছিল অলিম্পিয়ার, তাই পয়েন্ট তাদের প্রাপ্য। অন্যদিকে অলিম্পিয়া বলছে, প্রতিপক্ষের সমর্থকদের কারণেই গোলমাল, তাই তিন পয়েন্ট তাদেরই পাওয়া উচিত। সব মিলিয়ে মাঠের বাইরের লড়াই এখন আরও তীব্র হয়ে উঠেছে।


