Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এই তরুণ বোলার গড়লেন বিরল কীর্তি। যা ২৫ বছরে কোনও ভারতীয় ক্রিকেটার এই কীর্তি গড়তে পারেননি (Manav Suthar)।
প্রথম ম্যাচের ইতিহাস মানবের (Manav Suthar)
ভারতীয় দলের জার্সি গায়ে পরে মাঠে নামার স্বাদ থাকে সকলকে ক্রিকেটারের বা বলা ভাল দেশের যে কোন প্লেয়ারের। আর সেই অভিষেকের দিন স্মরণীয় করে রাখতে চাইবেন সব প্লেয়াররা। ভারতের টেস্ট অভিষেকের দিনটা স্মরণীয় করে রাখলেন মানব সুতার। আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে তাঁর অভিষেক হয় আর সেটাই তিনি লিখে রাখলেন ইতিহাসের পাতায় (Manav Suthar)।
একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত শুরু করেন এই তরুণ বাঁ হাতি স্পিনার মানব। মুল্লানপুরের নিজের টেস্ট কেরিয়ারের প্রথম ওভারেই উইকেট নিয়ে ইতিহাস গড়ে ফেলেন তিনি। চা বিরতির আগে গিল তাঁর হতে বল তুলে দেন নিজেকে প্রমাণ করার আর সেটা তিনি করে দেখালেন। আসন্ন শ্রীলঙ্কা সিরিজেও তাঁকে বল হাতে দেখা যাবে সেটা স্পষ্ট। নিজের প্রথম স্পেল স্মরণীয় হয়ে থাকবে তাঁর। এক সময় স্মৃতির স্মরণীতে যখন তিনি হাঁটবেন তখন কিছু কিছু স্পেল মনে পর্বে আর তাঁর মধ্যে এই স্পেল অন্যতম।

বিখ্যাত গানের লাইন ‘এই শহর জানে আমার প্রথম সবকিছু’, এখানে শহর নয় বরং ক্রিকেটপ্রেমীরা মনে রাখবেন তাঁর এই রেকর্ড। নিজের টেস্ট কেরিয়ারের চতুর্থ বলেই সাফল্য পান তিনি। আফগানিস্তানের ব্যাটার আব্দুল মালিক তাঁর বলে সুইপ খেলতে গিয়ে ঠিক ভাবে কানেক্ট করতে না পেরে বল তুলে যেন উঁচুতে। পিছনে স্কোয়ার লেগে থাকা সিরাজ সেই ক্যাচটি ধরেন। আর এই ক্যাচার সঙ্গে সঙ্গেই প্রথম টেস্টে উইকেট প্রাপ্তি নিশ্চিত হয় তাঁর (Manav Suthar)।

আরও পড়ুন: Gift Nifty: পশ্চিম এশিয়ার অশান্তির আঁচে পুড়বে দালাল স্ট্রিটের ভাগ্য?
মানব সূত্রের এই উইকেট শুধু তাঁর প্রথম টেস্ট উইকেট নয়, একই সঙ্গে একটি বিশেষ রেকর্ডও এনে দিয়েছে। নিজের অভিষেক টেস্টের প্রথম ওভারেই উইকেট নিয়ে তিনি ভারতের মাত্র অষ্টম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন। যা আবার ঘটল ২৫ বছর পর।
হর্ষ দুবের জায়গায় মানব সুতারকে দলে নেওয়ার সিদ্ধান্ত যে সঠিক সেটা তিনি প্রমাণ করে দিলেন। এখনও পর্যন্ত ৬ উইকেট নিয়েছেন এই তরুণ বাঁ হাতি স্পিনার। টেস্ট কেরিয়ারের অভিষেক ম্যাচে এমন স্পেল চিরকালীন স্মরণীয় হয়ে থাকবে। একাই ধস নামিয়ে দিয়েছেন আফগানিস্তানের। এই মুহূর্তে আফগানরা ফলো-অন বাঁচাতে হিমশিম খাচ্ছে। ভবিষ্যতের জন্য দলের হয়ে আরও সাফল্য আনবেন বলেই আশা করা হচ্ছে। তবে এর আগে দলের স্পিন কোচ হিসেবে যুক্ত হয়েছেন সাইরাজ বাহুতুলে আর তিনি আসায় ভারতীয় দল আরও শক্তিশালী হবে বলেই আশা সমর্থকদের (Manav Suthar)।
তিনটি উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা এবং একটি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। বোলারদের দাপটে ১৫২ রানেই গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস।


