Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অ্যাশেজের তৃতীয় টেস্ট শুরুর আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, দুই দলই (Ashes Series)।
চোটের কবলে দুই দল (Ashes Series)
চলতি মরশুমের অ্যাশেজ সিরিজে অজি দাপটের সামনে এখনও জয় অধরা রয়েছে ইংল্যান্ড দলের। প্রথম ম্যাচে মিচেল স্টার্কের দাপটের সামনে ইংল্যান্ড ব্যাটিং শিবির পর্যদুস্ত হয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দাপট দেখতে দেখা যায় হেডকে। এই দুই তারকার দাপটে জয় ছিনিয়ে নেয় অজি শিবির। দ্বিতীয় ম্যাচে রুটের সেঞ্চুরিও ইংল্যান্ড দলকে জয় এনে দিতে পারেনি। এখনও পর্যন্ত দুই ম্যাচ জিতে অনেকটাই এগিয়ে অজিরা। তৃতীয় ম্যাচ কার্যত ‘ডু অর ডাই’। তার আগে ইংল্যান্ড দল ধাক্কা খেল। অভিজ্ঞ পেসার মার্ক উড ছিটকে গেলেন দল থেকে (Ashes Series)।
পারথে প্রথম টেস্টে খেলার সময় বাঁ পায়ে চোট পান এই অভিজ্ঞ পেসার। হাঁটুতে চোটের কারণে খেলতে পারেননি দ্বিতীয় ম্যাচেও। এবার ছিটকে গেলেন গোটা সিরিজ থেকেই। তবে অজি শিবিরেও চোটের ছায়া। অস্ট্রেলিয়ার তারকা পেসার জশ হ্যাজেলউড ছিটকে গেলেন গোটা অ্যাশেজ সিরিজ থেকে (Ashes Series)।

অ্যাশেজ সিরিজ শুরু হওয়ার আগে শেফিল্ড শিল্ডে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন এই অজি তারকা বোলার। প্রথম দুই টেস্টে খেলতে পারেননি তিঁনি। তবে অ্যাডিলেডে তৃতীয় টেস্টে দলে ফেরার কথা ছিল তাঁর কিন্তু এর মাঝে গোড়ালির চোট নিয়েও সংশয় বাড়ছিল। এবার পাকাপাকি ভাবে ছিটকে গেলেন তিঁনি। অস্ট্রেলিয়ার হেড কোচ এই খবর নিশ্চিত করেছেন। চোট সরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবেন হ্যাজেলউড। তবে অজি সমর্থকদের জন্য সুখবরও রয়েছে। তৃতীয় টেস্টে দলে ফিরছেন প্যাট কামিন্স। তাঁর খেলা নিশ্চিত। দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে তাঁকে।

অন্যদিকে পায়ে সার্জারি হয়েছিল মার্ক উডের। সেই চোট সরিয়ে ফিরেছিলেন পারথ টেস্টে। তবে সেই ম্যাচে মাত্র ১১ ওভার বল করতে পারেন তিঁনি। সেই সময়ের তাঁর মধ্যে অস্বস্তির ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। চতুর্থ ও পঞ্চম ম্যাচে খেলতে পারবেন বলেই মনে করা হচ্ছিল তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে দেশে ফিরে রিহ্যাব ও চোট সারানোর জন্য মেডিক্যাল টিমের সঙ্গেই থাকবেন তিঁনি। তাঁর পরিবর্তে স্কোয়াডে দেখা যেতে পারে পেসার ম্যাথিউ ফিসারকে (Ashes Series)।


