Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ৯৯ রানের বড় ব্যবধানে মুম্বইয়ের কাছে হারের পর বোলারদের দুষলেন গিল (Shubman Gill)।
বোলারদের উপর দায় চাপালেন গিল (Shubman Gill)
এই মুহূর্তে আইপিএল-এ ২০০ রান বা ২০০ প্লাস রান তাড়া করা এবং জেতা যেন কোনও ব্যাপার না। পাঞ্জাব সেটা বারবার করে দেখিয়েছে। কোনও ম্যাচে ২২০-২৩০ রানও কম পড়ে যাচ্ছে। কিন্তু মুম্বইয়ের বিরুদ্ধে ২০০ রানের লক্ষ্য নিয়ে নেমে নূন্যতম লরি টুকুও চালাতে পারল না গুজরাট। তাদের দলের মোট স্কোর ১০০ আর সেখানে মুম্বইয়ের তিলক ভর্মার একার স্কোর ১০১। যদিও ব্যাটিং ব্যর্থতার পরে গিল দায়ী করলেন দলের বোলারদের (Shubman Gill)।
ম্যাচ শেষে গিল বলেন তাঁর মনে হয়েছে এই পিচে অনেক বেশি রান খরচ করেছেন বোলাররা। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমরা মাঝের ওভারে অনেক বেশি রান দিয়েছি। এই উইকেটে ১৬০-১৭০ রান তাড়া করা সম্ভব। কিন্তু অনেক বেশি রান দিয়েছি। তাই চাপ পড়ে গিয়েছে ব্যাটারদের উপর।’

ঘরের মাঠে পিচ নিয়েও সন্তুষ্ট নন গিল। তিনি বলেন পীচ কিছুটা মন্থর ছিল। এই দিন ম্যাচ শেষে গিল বলেন, ‘পিচ একটু মন্থর ছিল। আমার মনে হয়, আমরা ঠিক জায়গায় বল ফেলতে পারিনি। ঠিক জায়গায় বল ফেললে একটু থমকে ব্যাটে আসছিল। আবার কিছু বল নিচুও হচ্ছিল। তাতে শট খেলতে সমস্যা হচ্ছিল। ওদের বোলারেরা সেটাই করে দেখিয়েছে। আমরা পারিনি।’
আরও পড়ুন: Cyber Fraud: কলকাতায় বিশাল সাইবার চক্রের পর্দাফাঁস: পুলিশের জালে ১৭ প্রতারক
তিনি আরও বলেন, ‘দুই ইনিংসেই পিচ সমান ছিল। দ্বিতীয় ইনিংসে শিশির পড়ছিল। ফলে ব্যাট করা কিছুটা সহজ হয়ে গিয়েছিল।” তার পরেও গুজরাতের কোনও ব্যাটার রান পাননি। পর পর উইকেট হারিয়েছে দল। তা হলে তো হারের দায় ব্যাটারদের বেশি। কিন্তু তাদের নামই করেননি শুভমন। তিনি নিজে ব্যাটার বলেই কি বোলারদের ঘাড়ে হারের দায় দিয়েছেন? উঠছে প্রশ্ন।’
তবে এই দিন গুজরাট অধিনায়ক জানান হারের ধাক্কা সামলে ঠিক তাঁরা প্রত্যাবর্তন করবেন। তিনি বলেন, ‘একটু ধাক্কা খেলাম। তাতে পিছিয়ে পড়লে হবে না। আশা করছি, আবার জয়ে ফিরব (Shubman Gill)।’


