Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মুম্বইয়ের বাইকুল্লা এলাকায় এক (Yusuf Pathan) রাস্তার বিবাদ ঘিরে বড়সড় সংঘর্ষের ঘটনায় গ্রেফতার হলেন বহরমপুরের তৃণমূল সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পঠানের শ্বশুর ও শ্যালক-সহ তিন আত্মীয়। মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, শনিবারের এই ঘটনায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারধরের অভিযোগ উঠেছে।
জল ছিটকে পড়া থেকে শুরু বিবাদ (Yusuf Pathan)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি শুরু হয় একটি ছোট (Yusuf Pathan) ঘটনায়। ইউসুফ খান নামে এক যুবক গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে গাড়ির চাকা খানাখন্দে জমা জলে পড়লে সেই জল ছিটকে গিয়ে লাগে পথচারী শোয়েব খানের গায়ে। এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় বচসা। গাড়িচালকের দাবি, তিনি ক্ষমা চাইলেও পরিস্থিতি শান্ত হয়নি, বরং উত্তেজনা আরও বাড়ে।

বাঁশ ও ব্যাট নিয়ে হামলার অভিযোগ (Yusuf Pathan)
অভিযোগ অনুযায়ী, শোয়েব খান ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি নিয়ে গাড়ির উপর হামলা চালান এবং ভাঙচুর করেন। বাধা দিতে গেলে গাড়িচালককেও মারধর করা হয়। পরে থানায় অভিযোগ জানাতে গেলে ফের এক দফা উত্তেজনা তৈরি হয়। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত হন ইউসুফ পঠানের শ্বশুর খালিদ খান ও শ্যালক উমরশাদ খান। অভিযোগ, তাঁরাও বচসায় জড়িয়ে পড়েন এবং মারধরে অংশ নেন।
আহত একাধিক, পুলিশের পদক্ষেপ
এই সংঘর্ষে গাড়িচালকের ভাই ও কাকা আহত হন। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হলেও ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। পুলিশ জানিয়েছে, দুই পক্ষই সংঘর্ষে জড়িত ছিল এবং বাঁশের লাঠি ও বেসবল ব্যাট ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন: Football Fan Violence: সুপারক্লাসিকোতে রণক্ষেত্র, সমর্থকদের তাণ্ডবে ২৯ মিনিটেই বন্ধ ম্যাচ!
আইনি ব্যবস্থা ও হেফাজতের নির্দেশ
ঘটনার তদন্ত শুরু করে পুলিশ তিনজনকে গ্রেফতার করে। তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে গোটা ঘটনার তদন্ত চলছে এবং কারা মূলত এই সংঘর্ষের সূত্রপাত ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।


