Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের সরকারি দফতরে সাদা তোয়ালের গল্প নতুন নয়, তবে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি আবারও আলোচনায় এসেছে। (White Towel)
ব্রিটিশ ঐতিহ্যের প্রতীক (White Towel)
ব্রিটিশ আমল থেকে চলে আসা এই প্রথা আজও অপরিবর্তিতভাবে টিকে আছে। অফিসারের চেয়ারের পিঠে ঝোলানো সাদা তোয়ালে, যেন এক নীরব ঐতিহ্যের প্রতীক।
ব্রিটিশ সাম্রাজ্যবাদ এখনও টিঁকে
আইআইটি দিল্লির প্রাক্তনী কেতন এই বিষয়টি তুলে ধরতেই আলোচনা শুরু হয়। প্রাক্তন আমলা, প্রশাসনিক পর্যবেক্ষক এবং সাধারণ মানুষ সকলেই মতামত দিতে শুরু করেন। আলোচনায় উঠে আসে, এটি শুধু একটি তোয়ালের প্রশ্ন নয়, বরং ব্রিটিশ আমলের বহু প্রথা এখনও কীভাবে প্রশাসনে গেঁথে আছে, তার প্রতিফলন।
একসময় গরমের ত্রাতা এখন ঐতিহ্য
প্রাক্তন কর্মকর্তা গুরদীপ সিং সাপ্পাল জানান, একসময় অফিসাররা ঘোড়ায় চড়ে কাজ করতেন, রাস্তাঘাট ও শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল না। সেই সময় ঘাম শোষণ ও চেয়ার পরিষ্কার রাখতে তোয়ালে ব্যবহার হতো। কিন্তু এখন এয়ার কন্ডিশনিং থাকা সত্ত্বেও এই প্রথা বহাল।
আরও অনেক ক্ষেত্রে প্রচলিত প্রথা
শুধু তোয়ালে নয়, দফতরের ভিতরে পদমর্যাদা অনুযায়ী টেবিলের আকারও নির্ধারিত। সাপ্পাল নিজেই ছোট টেবিল নেওয়ার চেষ্টা করে বাধার মুখে পড়েছিলেন। এমনকি কালি ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে নিয়ম জুনিয়ররা নীল বা নীল-কালো কালি ব্যবহার করবেন, আর সিনিয়রদের জন্য লাল বা সবুজ কালি সংরক্ষিত।
তোয়ালে না থাকলে অভিযোগ! (White Towel)
উত্তরপ্রদেশে এই প্রথা আরও এক ধাপ এগিয়ে। লখনউ সচিবালয়ে সপ্তাহে দু’বার প্রায় হাজারখানেক তোয়ালে বদলানো হয়। কোনো বৈঠকে তোয়ালে না থাকলে অভিযোগ পর্যন্ত ওঠে।
আরও পড়ুন: India Heat: হিটওয়েভ নয় ভারতে আশঙ্কা বাড়াচ্ছে হিউমিড হিট
বাস্তবে ছোট ছোট প্রথা বদলায়নি (White Towel)
সমালোচকদের মতে, এইসব প্রথা আজকের দিনে অপ্রাসঙ্গিক এবং এক ধরনের সামন্ততান্ত্রিক মানসিকতার প্রতিফলন। সরকার উপনিবেশিক ঐতিহ্য থেকে বেরিয়ে আসার কথা বললেও, বাস্তবে এই ছোট ছোট প্রতীকগুলো এখনও বদলায়নি।



