Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার আচমকাই শুটিং চলাকালীন অসুস্থ হয়ে (Actor Sudip Sarkar) পড়েন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সুদীপ সরকার। সদ্য একটি নতুন ধারাবাহিকের কাজ শুরু করেছিলেন তিনি। ঠিক সেই সময়েই হঠাৎ শারীরিক সমস্যা দেখা দেয়। জানা গিয়েছে, আগের দিন থেকেই জ্বর ছিল তাঁর। এরপর শুটিংয়ের দিন পরিস্থিতি আরও খারাপ হওয়ায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
হাসপাতালে ভর্তি, পর্যবেক্ষণে অভিনেতা (Actor Sudip Sarkar)
অভিনেতার স্ত্রী তথা অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী (Actor Sudip Sarkar) জানিয়েছেন, সুদীপকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা আপাতত তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। একাধিক পরীক্ষা-নিরীক্ষা চলছে বলেও জানা গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোনও খাবার থেকেই এই সমস্যার সূত্রপাত। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলেই খবর।
স্ত্রীর আশ্বাসে স্বস্তি অনুরাগীদের (Actor Sudip Sarkar)
অনিন্দিতা জানিয়েছেন, আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছেন সুদীপ। তিনি জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ মেনেই সমস্ত পরীক্ষা চলছে এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার দিকেই নজর দেওয়া হচ্ছে। এই খবর সামনে আসতেই কিছুটা স্বস্তি পেয়েছেন অভিনেতার ভক্তরা।

আরও পড়ুন: WB Election 2026: বাইক চলাচলে নিষেধাজ্ঞা কমিশনের, কিন্তু কোন কোন ক্ষেত্রে ছাড়?
খলনায়ক চরিত্রে জনপ্রিয়তা
ছোটপর্দায় খলনায়ক চরিত্রে অভিনয়ের জন্য সুদীপের আলাদা পরিচিতি রয়েছে। একাধিক ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছে। বিশেষ করে ‘ফুলকি’ ধারাবাহিকে তাঁর চরিত্র বেশ জনপ্রিয় হয়েছিল। নেতিবাচক চরিত্রেও নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের মন জয় করেছেন তিনি।



