Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার শুরুতেই বড় ধাক্কা খেল দুই ইনডেক্স সূচক (Sensex and Nifty50)।
রক্তক্ষরণ দালাল স্ট্রিটে (Sensex and Nifty50)
গত দুই সপ্তাহ এবং চলতি সপ্তাহের শুরু দেখে আশা করা হচ্ছিল যে ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে শেয়ার মার্কেট। কিন্তু বৃহস্পতিবার বাজার খুলতেই মুখ থুবড়ে পড়ল দালাল স্ট্রিট। এই দিনের শুরুতেই প্রায় সাড়ে ৬০০ পয়েন্ট পড়ল সেনসেক্স। নিফটি এবং ব্যাঙ্ক নিফটি-ও বড় ধাক্কা খেয়েছে। সকাল সাড়ে নটার সময় দেখা যায় ৬৮০ পয়েন্ট পড়েছে সেনসেক্স। নিফটি৫০ ১৬৩ পয়েন্ট পরে দাঁড়িয়েছে ২৪২২১ পয়েন্টের কাছাকাছি। ব্যাঙ্ক নিফটি ৪০০ পয়েন্টেরও বেশি পরে নেমেছে ৫৬৬৮০ পয়েন্টে (Sensex and Nifty50)।
পতনের খাদে তখন তলিয়ে যাচ্ছে বাজার সেই সময় উত্থান দেখা গিয়েছে কয়েকটি স্টকে। যার মধ্যে রয়েছে Dr Reddy’s Laboratories (৫.২৪%), প্রায় ৩% বেড়েছে Cipla. এর পাশাপাশি উত্থান দেখা গিয়েছে ONGC, IRFC, Tata Capital, Siemens Energy-র স্টকে।
উত্থানের পাশাপাশি ধাক্কা লেগেছে টিভিএস মোটর, টেক মাহিন্দ্রা, এটার্নাল, অম্বুজা সিমেন্টের স্টকের দামে। টাটা গোষ্ঠীর Trent-এর স্টকের দামেও ধাক্কা লেগেছে। এই সংস্থার স্টকের দাম পড়েছে দেড় শতাংশ (Sensex and Nifty50)।
আরও পড়ুন: Voters Death: নির্বাচনী আবহে এসআইআর আতঙ্ক, ভোট দিতে গিয়ে মৃত্যু ভোটারের
এই পতনের কারণ
- অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি: আবারও দাম বেড়েছে অপরিশোধিত তেলের। এই নিয়ে টানা চারদিন দাম বাড়ার কারণে তার প্রভাব পড়েছে শেয়ার মার্কেটে। এ দিন ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ছুঁয়েছে ১০৪ ডলার (Sensex and Nifty50)।
- বিশ্ব বাজারে ধাক্কা: এশিয়ার সব মার্কেটে এই দিন ধাক্কা দেখা গিয়েছে। ১ শতাংশ পড়ে গিয়েছে এশিয়ার বাজার। ওয়াল স্ট্রিট ফিউচারেরও পতন হয়েছে।
- টাকার দামে পতন: টাকার দামেও পতন দেখা গিয়েছে এই দিন। ডলারের তুলনায় টাকার দাম পড়েছে। পশ্চিম এশিয়ার শান্তি আলোচনা কিছুটা ধাক্কা খাবার ফলে তার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের শেয়ার বাজারে। এর পাশাপাশি বিদেশি লগ্নির ক্রমাগত বেরিয়ে যাওয়ার প্রভাবে পতন দেখা গিয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা (Sensex and Nifty50)।


