Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সব্যসাচী ভট্টাচার্য: আন্তর্জাতিক বাজারে (Sensex and Nifty50) তেলের দামের পতনের পরেই চাঙ্গা ভাব ফিরল মার্কেটে। ৫২৬ পয়েন্ট বেড়েছে সেনসেক্স।
পয়েন্ট বাড়ল দুই ইনডেক্স সূচকের (Sensex and Nifty50)
পশ্চিম এশিয়ার পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার ইতিবাচক রয়েছে (Sensex and Nifty50) দেশের শেয়ার বাজার। একদিকে এশিয়ার বাজারে র্যালি, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমা এবং টাকার দাম কিছুটা শক্তিশালী হওয়ায় আগ্রহ বেড়েছে লগ্নিকারীদের মধ্যে। এর প্রভাবেই উত্থান দুই সূচকের।
সকাল ১০টার সময় সেনসেক্স ৫২৬ পয়েন্ট বা ০. ৬৮ বেড়ে দাঁড়ায় ৭৭,৫১৭ পয়েন্টে। অন্যদিকে নিফটি৫০ ১৫৭ পয়েন্ট বা ০.৬৬ শতাংশ বেড়ে রয়েছে ২৪,১৭৯ পয়েন্টে। এই দিন বাজারের সব সেক্টরেই লগ্নিকারীদের মধ্যে কেনার প্রবণতা দেখা গেছে। সবচেয়ে বেশি লাভ করে অটো, রিয়েলটি এবং আর্থিক পরিষেবা খাতের শেয়ারগুলি। নিফটি রিয়েলটি সূচক ১.২৩ শতাংশ, নিফটি অটো ১.০৩ শতাংশ এবং নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস ০.৫৯ শতাংশ বেড়েছে। এর পাশাপাশি সবুজ রয়েছে নিফটি ফার্মা, আইটি, প্রাইভেট ব্যাঙ্কের শেয়ারও।
তবে কিছু খাত লাভের থেকে বঞ্চিত থেকেছে। নিফটি মেটাল সূচক ০.৬৫ শতাংশ নেমে যায়। ধাতু খাতের শেয়ারগুলিতে বিক্রির চাপই এর প্রধান কারণ বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
সেনসেক্সের শেয়ারগুলির মধ্যে এদিন শুরুতেই সবচেয়ে বেশি লাভ করে ইন্ডিগো, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, টিসিএস, মারুতি সুজুকি এবং এইচসিএল টেক। অন্যদিকে ইটার্নাল, বিএইএল, পাওয়ার গ্রিড, টাইটান এবং আদানি পোর্টস-এর শেয়ারে প্রেসার দেখা গেছে।
বাজার বিশেষজ্ঞদের মধ্যে এই উত্থানের প্রধান কারণ আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমা। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৭৩ ডলারের নিচে নেমে আসায় ভারতের অর্থনীতির উপর চাপ অনেকটাই কমেছে আর সেই কারণেই ঘুরে দাঁড়িয়েছে দালাল স্ট্রিট।


