Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় পিএসএল খেলা হচ্ছে না মুস্তাফিজুরের (Mustafizur Rahman)।
প্রতিশ্রুতি দিয়েও রাখল না বাংলাদেশ (Mustafizur Rahman)
ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে কেকেআর ছেড়ে দিতে বাধ্য হয় মুস্তাফিজুরকে আর সেই কারণেই খেলা হয়নি আইপিএল। এরপর অনেক বিতর্কের মধ্যে দিয়ে গিয়েছে ক্রিকেট। কিন্তু সেই বিতর্ককে কাজে লাগিয়ে পাকিস্তান সঙ্গে সঙ্গে পিএসএল-এ মুস্তাফিজুরকে খেলানোর কথা জানিয়ে দেয়। তবে এবার সেই পাকিস্তান সুপার লিগও খেলা হবে না তাঁর তাও আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্যই। কারণ তাঁর দেশের বোর্ড ছাড়পত্র দেয়নি। চিকিৎসাজনিত কারণে বাতিল হয়েছে তাঁর এনওসি (Mustafizur Rahman)।
পিএসএল খেলার জন্য মুস্তাফিজুরকে ছাড়পত্র দেওয়া হয়েছিল ২৬ মার্চ থেকে ১২ এপ্রিল এবং ২৪ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেললেও তাঁর টি-২০ সিরিজ খেলার কথা না। তবে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ চোটের কারণে খেলতে পারেননি তিনি। তৃতীয় ম্যাচে মাঠে নেমেই পাঁচ উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন এবং নিজের দক্ষতা দেখিয়েছেন। কিন্তু সেই দিনই বাতিল হয় তাঁর এনওসি।

আরও পড়ুন: Hardik Pandya: মুম্বই দলের নেতৃত্ব ছাড়তে হবে হার্দিককে?
আইপিএল থেকে বাদ পড়ার পর মুস্তাফিজুরকে সই করায় লাহৌর কলন্দর্স। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে তৃতীয় ম্যাচের পর চিকিৎসকরা পরীক্ষা করবেন মুস্তাফিজুরকে। স্ক্যান করে তাঁর চোট খতিয়ে দেখা হবে। তারপর রিহ্যাব শুরু হবে। সেই সময় তিনি বোর্ডের চিকিৎসকের অধীনে থাকবেন আর সেই কারণে পিএসএল খেলা তাঁর হবে না। মুস্তাফিজুরের পাশাপাশি ছাড়পত্র পাননি নাহিদ রানাও। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতি নেওয়ার জন্য দেশে রাখা হয়েছে তাঁকে (Mustafizur Rahman)।


