Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এক সময়ের মুম্বইয়ের উজ্জ্বলতা আজ হার্দিকের আমলে ম্লান। ধারাবাহিকতার অভাবে হতাশ সমর্থকরা (Hardik Pandya)।
নেতৃত্ব থেকে সরানো হচ্ছে হার্দিককে? (Hardik Pandya)
আইপিএল-এর অন্যতম সফল দল মুম্বই আজ যেন ম্লান। সেই উজ্জ্বলতা আর নেই। সমর্থকদের কল্পনার বাইরে ছিল যে চেন্নাইয়ের কাছে ১০৩ রানের বিশাল ব্যবধানে হারতে হবে মুম্বইকে। তবে হ্যাঁ এটাই বাস্তব চিত্র। আইপিএল-এর এল ক্লাসিকো-তে চেন্নাইয়ের কাছে লজ্জার হার মেনে নিতে হয়েছে মুম্বইকে (Hardik Pandya)।
একসময় মুম্বইয়ের নেতৃত্ব ছিল রোহিত শর্মার হাতে। এরপর কালের নিয়মে সেই নেতৃত্ব বদলেছে। ভার গিয়েছে হার্দিক পান্ডিয়ার কাঁধে। কিন্তু আগের ছন্দপতন যেন হয়ে গিয়েছে মুম্বইয়ের। উজ্জ্বল অতীত থাকলেও ভবিষ্যৎ ধূসর। কিছু ভাল মুহূর্ত থাকলেও হার্দিকের নেতৃত্বে দলের কোনও ধারাবাহিকতা নেই। আইপিএল-এ ধারাবাহিকতার অভাবে পিছিয়ে পড়ছে পাঁচ বারের খেতাব জয়ী দল।

রোহিত শর্মা যিনি বিনা বাক্যব্যায়ে দলের দায়িত্ব নিজের কাঁধে সফলতার সঙ্গে বয়ে নিয়ে গিয়েছেন এবং এবং নিজেও পারফর্ম করেছেন। পাঁচটি ট্রফি তাঁর আমলে এসেছে আর এখন সেই দল নতুন করে আলোর পথ খুঁজছে। সেই কারণেই খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে হার্দিকের নেতৃত্ব নিয়ে। আলোচনা চলছে কাকে দেওয়া যেতে পারে দলের দায়িত্ব (Hardik Pandya)।
হার্দিক দলের অধিনায়ক হওয়ার পর দলের অবস্থা একদমই স্থিতিশীল নয়। ২০২৪ সালের আইপিএল থেকে তিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন। সেই ম্যাচে ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৪টি ম্যাচ জিতে দশে শেষ করে মুম্বই। ২০২৫ সালে প্লে-অফে গেলেও ফাইনালে উঠতে পারেনি। এই মরশুমে এখনও পর্যন্ত করুণ দশা দলের। এই মুহূর্তে দাঁড়িয়ে প্লে-অফে যাওয়ার সম্ভাবনা বেশ কঠিন।
আরও পড়ুন: Iran Power: ইরানের আসল ক্ষমতা কার হাতে? ট্রাম্পের মন্তব্য ঘিরে নতুন প্রশ্ন
মুম্বই আইপিএল-এর সবচেয়ে সফল দলগুলির মধ্যে একটি কিন্তু সেই দলের নেতৃত্বের জন্য কাউকে বেছে নেওয়ার কাজটা বেশ কঠিন। সেই জায়গা থেকে জাতীয় দলের তারকা অলরাউন্ডারকেই বেছে নেয় মুম্বই। তবে তাঁর একাধিক সিদ্ধান্ত এখন সমালোচনার মুখে। তাঁর বোলিং পরিবর্তন, ফিল্ড সেট, এবং পরিস্থিতি বুঝে ম্যাচ পরিচালনা নিয়ে তৈরি হয়েছে একাদিক প্রশ্ন। অধিনায়ক হিসেবে তিনি নজর কাড়তে ব্যর্থ হয়েছেন। তবে শুধু অধিনায়ক নন, ব্যাট হাতেও তাঁর পারফরম্যান্সও খুব হতাশাজনক। সাতটি ম্যাচ খেলে তাঁর সংগ্রহে রয়েছে ৯৭ রান। যদি এরপরেও দলের অবস্থা না পাল্টায় তবে তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠবে (Hardik Pandya)।


