Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্যক্তিগত দিক থেকে হার্দিকের পারফরম্যান্স যেমন হতাশাজন তেমনই রয়েছে দলের ব্যর্থতা (Mahela Jayawardene)।
হার্দিককে অনস্তুষ্ট টিম ম্যানেজমেন্ট? (Mahela Jayawardene)
কমেছে মুম্বই ইন্ডিয়ান্সের উজ্জ্বলতা। দলের ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছে বিগত বেশ অনেকদিন ধরেই। যেখানে দলে রয়েছেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জশপ্রীত বুমরা, তিলক ভর্মা, হার্দিক পান্ডিয়ার মত প্লেয়াররা সেখানে সবকিছু যেন ব্যাটে বলে হচ্ছে না। চেন্নাইয়ের বিরুদ্ধে ১০৩ রানে হারের পর সেই চর্চা আরও বেড়েছে। তবে সেই আলোচনার কেন্দ্রে রয়েছে এবার অধিনায়ক হার্দিক পান্ডিয়া। একদিকে তিনি পারফর্ম করতে পারছেন না আর অন্যদিকে তাঁর সিদ্ধান্ত নিয়েও উঠছে প্রশ্ন। এবার সেই নিয়ে মুখ খুললেন মুম্বইয়ের কোচ মাহেলা জয়বর্ধনে (Mahela Jayawardene)।
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে জয়বর্ধনে সরাসরি জানিয়ে দিলেন ভাল ক্রিকেট খেলতে পারেননি তাঁরা। যার ফলে সাত ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছে দল। তিনি বলেন, ‘এই ম্যাচটা জেতা যেত, একবার এই ধরনের ম্যাচগুলোতে হার শুরু হলে হারের পর্যবেক্ষণ করা কঠিন হয়ে যায়। আমরা দুটো পাওয়ারপ্লে-তে হেরেছি। আমরা কোনও সময়েই ম্যাচে ছিলাম না। তবে আমাদের হাতে এখনও সাতটা ম্যাচ আছে, সেগুলো নিয়ে পরিকল্পনা করব।’

মুম্বই ইন্ডিয়ান্সের কোচের মতে তাদের এই মুহূর্তে অন্যতম দুর্বলতা হল বোলিং। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন এই বার মুম্বই এক ওভারে সবচেয়ে বেশি রান দিয়েছে। যদি কোনও এক ওভারে একজন বোলার ২০ রান বা তার বেশি দেয় তবে সেখানে খেলতে বেশ কঠিনহয়ে দাঁড়ায়।
আরও পড়ুন: South Delhi Murder: দক্ষিণ দিল্লিতে নৃশংস খুন: কোন কোন অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে?
অন্যদিকে হার্দিক ব্যাট এবং বল দুই ক্ষেত্রেই পারফর্ম করতে পারছেন না। তিনি ভাল খেললে দলও সুবিধা পেত। তবে শ্রীলঙ্কান প্রাক্তনী একজনের দিকে আঙুল তুলতে চান না। হার্দিককে নিয়ে ভাবছেন না মুম্বই কোচ। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, আমার মনে হয় না হার্দিকের অফ ফর্ম চিন্তার। ও ভালো শুরু করেছিল, শুরুর কয়েকটা ম্যাচে ও ভালো বলও করে। তবে আমরা দল হিসেবে ধুঁকছি। তাই কোনও একজনের নাম নিয়ে লাভ নেই (Mahela Jayawardene)।’


