Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দেওয়াল লিখন হয়ে গেছিল, এবার তাতে (Raghav Chadha) সিলমোহর পড়ল। সকল জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন প্রাক্তন আপ নেতা রাঘব চাড্ডা।
ঝাঁটা ফেলে পদ্মে যোগ (Raghav Chadha)
রাঘবের সঙ্গে আম আদমি পার্টির একাংশ (Raghav Chadha) সাংসদও দলবদল করবেন। এই সিদ্ধান্তে বড় ধাক্কা খেল আম আদমি পার্টি, বিশেষ করে দলের শীর্ষ নেতৃত্ব অরবিন্দ কেজরিওয়াল-এর জন্য এটি এক বড় চ্যালেঞ্জ।

বিজেপিতে যোগ (Raghav Chadha)
রাঘবের দাবি, রাজ্যসভার প্রায় দুই-তৃতীয়াংশ সাংসদ তাঁর সঙ্গে নতুন দলে যোগ দিতে পারেন। এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, যে দল একসময় দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, সেই দল এখন আর সেই আদর্শে অটল নেই। তাঁর কথায়, “আমি ১৫ বছর এই দলে কাজ করেছি। কিন্তু এখন দল সৎ রাজনীতি থেকে সরে এসেছে। আমি ভুল দলে থাকা সঠিক মানুষ।”

আরও পড়ুন: Dev Health Issue: বৈশাখী রোদে টানা নির্বাচনী প্রচার, হঠাৎ অসুস্থ দেব!
দল বদলের তালিকা
তিনি আরও জানান, মানুষের আরও কাছাকাছি যেতে এবং নিজের আদর্শ বজায় রাখতে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই দলবদলের তালিকায় পরিচিত মুখ হিসেবে উঠে এসেছে হরভজন সিং, স্বাতী মালিওয়াল এর নাম। রাজনৈতিক মহলে এই ঘোষণাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে উচ্চকক্ষে শক্তির সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে বিরোধী শিবিরেও নতুন করে চাপ তৈরি হবে।


