Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পরীক্ষাকেন্দ্রে ধর্মীয় প্রতীকের ব্যবহার (Religious Rights) নিয়ে ফের বিতর্কের ঝড় উঠেছে বেঙ্গালুরু-তে। একটি প্রবেশিকা পরীক্ষায় অংশ নিতে গিয়ে কয়েকজন ছাত্রকে উপবীত খুলে ফেলতে বলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে অভিভাবক ও সমাজের একাংশের মধ্যে।
কী অভিযোগ? (Religious Rights)
অভিযোগ অনুযায়ী, একটি কলেজে পরীক্ষা দিতে আসা (Religious Rights) পাঁচজন ব্রাহ্মণ ছাত্রকে হলে ঢোকার আগে তাঁদের পবিত্র সুতো খুলতে বাধ্য করা হয়। প্রথম দিনের এই ঘটনার পরই বিষয়টি সামনে আসে। এক ছাত্র জানান, প্রথমে তাঁকে কানের দুল খুলতে বলা হয়, যা তিনি নিয়ম মেনেই করেন। কিন্তু পরে উপবীত খুলতে বলা হলে তিনি মানসিকভাবে অস্বস্তিতে পড়েন। তবুও পরীক্ষায় বসার স্বার্থে শেষ পর্যন্ত নির্দেশ মেনে নিতে বাধ্য হন।
মামলা রুজু
অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করেছে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের তিনজন অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
এই প্রসঙ্গে M. C. Sudhakar ঘটনাকে “দুঃখজনক” বলে উল্লেখ করেছেন। তিনি জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে আগাম স্পষ্ট নির্দেশিকা জারি করার কথাও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: Indian Artisanal Cheese: চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত: আন্তর্জাতিক মঞ্চে শিরোপা জয় ভারতীয় চিজের
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। ভারতীয় জনতা পার্টি কর্ণাটক সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে একে ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে দাবি করেছে।


