Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের সন্তোষপুর রেললাইন সংলগ্ন পুরাতন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা(Maheshtala Fire)।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ে (Maheshtala Fire)
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে একের পর এক বস্তিতে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ শুরু হয়। ফলে আতঙ্ক আরও বাড়ছে। দাউদাউ করে জ্বলতে থাকা আগুন থেকে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

তীব্র আগুনের দাপট
স্থানীয় বাসিন্দারা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। আগুনের তীব্রতা এতটাই বেশি যে মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

আরও পড়ুন: Noapara Blast: শেষ দফা ভোটের আগে উত্তেজনা, বোমা বিস্ফোরণে কাঁপল নোয়াপাড়া!
ট্রেন পরিষেবা বন্ধ (Maheshtala Fire)
এই অগ্নিকাণ্ডের জেরে বজবজ–শিয়ালদহ শাখা-য় ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। রেললাইনের ধারে আগুন লাগায় যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী আগুন নেভাবার চেষ্টা চালায়।



