Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সঞ্জীব মল্লিক: অন্নপূর্ণা ভাণ্ডার পেয়ে ব্যঞ্জন বাজিয়ে মাথায় ঘট নিয়ে উদ্যোম নৃত্য মহিলাদের, আনন্দ ফুর্তি ও মিছিলের মধ্য দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করা হলো রাজ্যের মুখ্যমন্ত্রীকে, খুশিতে স্থানীয় বিধায়ক তথা প্রতিমন্ত্রী এবং বিজেপির জেলা সভাপতিকে ফুল চন্দন দিয়ে বরণ করে নিলেন মহিলারা , একটু ধৈর্য ধরুন রাজ্যের সমস্ত মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন কে টিভি বাংলার মুখোমুখি হয়ে জানালেন রাজ্যের প্রতিমন্ত্রী দিবাকর ঘরামী (Annapurna Bhandar)।
বিজেপি সরকার গঠন (Annapurna Bhandar)
ভোটের আগে কথা দিয়েছিল বিজেপি সরকার গঠন করলে মহিলাদের একাউন্টে তিন হাজার টাকা দেবে তারা। কথা দিয়ে কথা রেখেছে পদ্ম সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই রাজ্যের যোগ্য মহিলাদের একাউন্টে একাউন্টে তিন হাজার টাকা ঢুকিয়েছে । আর এতেই ব্যাপকখুশি মহিলারা।
টাকা পাওয়ার খুশি (Annapurna Bhandar)
সোনামুখী ব্লকের পূর্ব নবসন গ্রাম পঞ্চায়েতের রনপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য একটি মিছিলের আয়োজন করে। সেখানে দেখা যায় স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বন সমবায় ও পরিবেশ দপ্তরের প্রতিমন্ত্রী দিবাকর ঘরামী এবং বিজেপি জেলা সভাপতি তাপস বোসকে ফুল চন্দন দিয়ে তারা বরণ করে নেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার খুশিতে।
মহিলাদের উত্তম নৃত্য (Annapurna Bhandar)
এরপরই সমগ্র রনপুর পায়ে হেঁটে মিছিল করেন এলাকার কয়েক হাজার মহিলা । সেখানে দেখা যায় ছোট ছোট মেয়েরা লক্ষ্মী সেজে মিছিলে হাঁটছে । কেউ আবার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্লাকার্ড মিছিলে রয়েছেন কেউ আবার লক্ষীর ভান্ডার এবং মাথায় হাঁড়ি নিয়ে মিছিলে হাঁটছেন। মিছিল শেষ বাজনার তালে তালে মহিলাদের উত্তম নৃত্য লক্ষ্য করা যায় । ৩০০০ টাকা পেয়ে তারা কতটা খুশি তাদের নাচের মধ্য দিয়েই তা ফুটে উঠেছে।

কর্মসূচি আয়োজন করেছেন (Annapurna Bhandar)
মহিলারা জানান তাদের সংসার চালাতে ছেলে মেয়ের লেখাপড়া করার জন্য এবং স্বামীর পাশে দাঁড়ানোর জন্য এই ৩০০০ টাকা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল । তাই এই টাকা পেয়ে তারা ব্যাপক খুশি , তাই তারা আজকের এই কর্মসূচি আয়োজন করেছেন । সবমিলিয়ে লক্ষ্মীর ভান্ডার পেয়ে জমজমাট সোনামুখী রনপুর। এদিনের এই মিছিলে প্রতিমন্ত্রী ও জেলা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন সোনামুখী বিধানসভার বিজেপির কনভেনার চঞ্চল সরকার সহ অন্যান্য বিজেপির নেতৃত্বরা ।

আরও পড়ুন: Piyush Goyal Message: বিনিয়োগের নিরাপদ ঠিকানা ভারত : টোকিওতে বার্তা পীযূষ গোয়েলের
কে টিভি বাংলার মুখোমুখি
রাজ্যের বন সমবায় ও পরিবেশ প্রতিমন্ত্রী দিবাকর ঘরামী KTV বাংলার মুখোমুখি হয়ে জানান, একটু ধৈর্য ধরুন রাজ্যের সমস্ত যোগ্য মহিলারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন । যারা রাস্তায় নেমে গড়াগড়ি করছেন তাদের উদ্দেশ্যে মন্ত্রীর বার্তা, বিরোধীদের প্রলোভনে পা দেবেন না আপনারা সতর্ক হোন। আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার আমরাই পাইয়ে দিতে পারব বিরোধীরা পারবে না।



