Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দ্বিতীয় দফার ভোট যত এগিয়ে আসছে, ততই (Raj Subhashree Election Campaign) জমে উঠছে প্রচারের লড়াই। রাজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে অন্যতম বারাকপুরে এখন চূড়ান্ত ব্যস্ততা। এই আবহেই প্রচারে নতুন মাত্রা যোগ করতে ময়দানে নামছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি, স্বামী রাজ চক্রবর্তী-এর সমর্থনে।
তারকাখচিত প্রচারের ঝলক (Raj Subhashree Election Campaign)
জানা গেছে, নির্দিষ্ট দিনে বিকেল থেকে বারাকপুরের (Raj Subhashree Election Campaign) লালকুঠি থেকে মাধব নিবাস পর্যন্ত পথসভা ও মিছিল করবেন এই তারকা দম্পতি। আগের নির্বাচনের মতোই এবারও তাঁদের উপস্থিতিতে এলাকায় উৎসাহের পারদ চড়বে বলেই মনে করছেন অনেকে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগই এই প্রচারের মূল লক্ষ্য।

কাজের হিসেবেই লড়াই (Raj Subhashree Election Campaign)
রাজ চক্রবর্তীর দাবি, গত কয়েক বছরে এলাকার উন্নয়নে উল্লেখযোগ্য কাজ হয়েছে। সেই কাজের ভিত্তিতেই মানুষের কাছে ফের সমর্থন চাইছেন তিনি। বিরোধীদের সমালোচনায় না গিয়ে উন্নয়নকেই সামনে রাখতে চাইছেন বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: Noapara Blast: শেষ দফা ভোটের আগে উত্তেজনা, বোমা বিস্ফোরণে কাঁপল নোয়াপাড়া!
দেব-সায়ন্তিকার প্রচার
এবারের নির্বাচনে বরানগর বিধানসভা থেকে প্রার্থী করা হয়েছে বিদায়ী বিধায়িকা সায়ন্তিকাকে। ২০২৪ সালের উপনির্বাচনে জিতে এই বিধানসভার বিধায়িকা হন তিনি। বরানগর গামলার মত- এই মন্তব্য করার পর থেকেই বিরোধীদের কটাক্ষ শুনতে হয়েছে তাঁকে। তাও থেমে যাননি তিনি। নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন জোর কদমে। এই প্রচারে জোর মাত্রা আনতে সায়ন্তিকার প্রচারে থাকবেন অভিনেতা-সাংসদ দেব। বরানগরের ষষ্ঠীতলা থেকে পথসভা শুরু হবে। কেলোর কীর্তি ছবিতে শেষ দেখা মিলেছিল দেব-সায়ন্তিকা জুটির। তারপর আবার রিয়েল লাইফে একসঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রচারে নামছেন এই জুটিও।



