Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: যদি সব কিছু ঠিক থাকে তবে রবিবারই কেকেআর-এর জার্সিতে অভিষেক হতে পারে শ্রীলঙ্কান তারকা পেসার মাথিশা পাথিরানার (Matheesha Pathirana)।
অবশেষে মাঠে নামবেন পাথিরানা? (Matheesha Pathirana)
আইপিএল-এর প্রথম থেকেই কেকেআর সমর্থকদের মধ্যে জল্পনা চলছিল লঙ্কান পেসার পাথিরানা কবে নামবেন নাইট বাহিনীর হয়ে। অবশেষে অবসান হল সব জল্পনার। ২০২৬ সালের আইপিএল-এ নাইট বাহিনীর হয়ে মাঠে নামতে প্রস্তুত শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানা। রবিবার কেকেআর মুখোমুখি হবে লখনৌ সুপার জায়ান্টসের। প্লে-অফার লড়াইতে টিকে থাকার জন্য দুই দলের কাছেই এই ম্যাচ মরণ-বাঁচন। যে দলই হারবে তার উপর চাপ বাড়বে (Matheesha Pathirana)।
শ্রীলঙ্কার ক্রিকেটার শুরুর দিকে বোর্ডের ছাড়পত্র না পেলেও সব শর্ত মেনেই যোগ দিয়েছেন কলকাতা নাইট রাইডার্স শিবিরে। এই মুহূর্তে প্রাপ্ত খবর অনুযায়ী তিনি এখন পুরোপুরি ম্যাচ ফিট। কলকাতায় এসে ইডেন গার্ডেন্সে দলের সঙ্গে যোগ দেওয়ার পর অনুশীলনও করেন।

রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী যদি সব ঠিক থাকে তবে রবিবার LSG-র বিরুদ্ধে নাইট জার্সি গায়ে অভিষেক হতে চলেছে এই পেসারের। এই ম্যাচের আগে অনুশীলনে টানা ইয়র্কার অনুশীলন করতেও দেখা গিয়েছে তাঁকে। পাথিরানা নিজের প্রস্তুতি নিচ্ছেন ডোয়েন ব্র্যাভো, শেন ওয়াটসন, টিম সাউদির তত্ত্বাবধানে।
আরও পড়ুন: Delhi Capitals: পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামার আগে আহত তরুণ ব্যাটার
আইপিএল-এর নিয়ম অনুযায়ী, একাদশে সর্বোচ্চ চার জন বিদেশি খেলোয়াড় রাখা যায় দলে আর সেই কারণে পাথিরানাকে খেলাতে গেলে একজন বিদেশিকে বসাতে হবে। সেই সম্ভাবনার তালিকায় রয়েছেন নিউ জিল্যান্ড তারকা টিম সেইফার্ট। তিনি রাহানের সঙ্গে ওপেনে সফল হয়নি। প্রত্যাশা পূরণ না করার কারণে বসতে হতে পারে তাঁকে। তবে সেক্ষেত্রে পাথিরানা এবং কার্তিক ত্যাগী জুটি শক্তিশালী হতে পারে। তবে সেক্ষত্রে ওপেনে নারিনকে দেখা যেতে পারে আবার। পাথিরানার বোলিং অ্যাকশনের কারণে তাঁকে ‘বেবি মালিঙ্গা’ বলেও ডাকা হয়। এবার দেখার নাইটদের হয়ে ‘বেবি মালিঙ্গা’ জ্বলে উঠতে পারেন কিনা (Matheesha Pathirana)।


