Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাঞ্জাবের বিরুদ্ধে দিল্লির ম্যাচের আগে বল লেগে রক্তাক্ত দিল্লির তরুণ ব্যাটার (Delhi Capitals)।
গুরুতর আহত তরুণ ব্যাটার (Delhi Capitals)
শনিবার ঘরের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ দিল্লি ক্যাপিটালসের। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে পাঞ্জাব এই মুহূর্তে অপ্রতিরোধ্য দল। ১১ পয়েন্ট নিয়ে টেবিল শীর্ষে রয়েছে পাঞ্জাব। অন্যদিকে ৬ নম্বর নিয়ে ৬ নম্বর স্থানে রয়েছে দিল্লি। এই ম্যাচ জিততে মরিয়া অক্ষর প্যাটেলরা। তবে এই ম্যাচের আগেই দিল্লি শিবির দুর্ঘটনার কবলে। রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে এই ব্যাটাররা (Delhi Capitals)।
আহত ব্যাটারের নাম সাহিল পরখ। ১৮ বছরের এই ক্রিকেটাররা গত নিলামে ৩০ লাখ টাকায় দলে নিয়েছিল দিল্লি। শুক্রবার অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলনের সময় তাঁর মুখে বল এসে লাগে। গুরুতর আহত হন এই তরুণ ব্যাটার। রক্তাক্ত অবস্থায় স্ট্রেচারে করে সাহিলকে নিয়ে আসা হয় বাইরে। তাঁর মুখের এক অংশ বলের আঘাতে ফেটে গিয়েছে।

আরও পড়ুন: Maheshtala Fire: মহেশতলায় সন্তোষপুর পুরাতন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বন্ধ ট্রেন পরিষেবা
দিল্লি সূত্রের খবর চোট গুরুতর। একাধিক আঘাত লেগেছে এই তরুণ ব্যাটারের। কোনওরকম ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গেই ভর্তি করা হয় হাসপাতালে। স্ক্যান সহ বাকি পরীক্ষার পর বোঝা যাবে তাঁর চোট গুরুতর কতটা।

মহারাষ্ট্রের অনূর্ধ্ব-১৯ দলের সদস্য সাহিল মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে নজর কেড়েছিলেন। তিনি ছিলেন নাসিক টাইটান্সের দলে আর দলের জয়ের পিছনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।শুধু তাই নয় অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে তাঁর ১০৯ রানের অপরাজিত ইনিংস রয়েছে। একদিকে যেমন মিডিল অর্ডারে আগ্রাসী মেজাজে ব্যাট করতে পারেন তেমন ভাল ফিল্ডার এবং দলের দরকারে বলও করতে পারেন সাহিল। (Delhi Capitals)।


