Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নতুন বছরের শীতের ভোরে আবারও এক ম্যারাথনের অপেক্ষায় প্রহর গুনছে শহর কলকাতা। তৃতীয় বর্ষে পা দেওয়া শ্রীভূমি গোল্ড ম্যারাথন (Shreebhumi Gold Marathon) অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১২ জানুয়ারি। ৩টি ক্যাটাগরিতে এবছর ৬ হাজারেরও বেশি মানুষ অংশ নেবেন এবারের ম্যারাথনে। শুক্রবার হল শ্রীভূমি স্পোটিং ক্লাবে ম্যারাথনে আনুষ্ঠানিক ঘোষণা ও জার্সি লঞ্চ।
১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে শ্রীভূমি গোল্ড ম্যারাথন (Shreebhumi Gold Marathon)
নতুন বছরের শুরুতেই শহরে আবারও বসতে চলেছে ম্যারাথনের আসর। তৃতীয় বর্ষে পা দেওয়া শ্রীভূমি গোল্ড ম্যারাথন (Shreebhumi Gold Marathon) অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১২ জানুয়ারি। 21.1K, 10K, 3K Fun run- ৩টি ক্যাটাগরিতে এবছর ৬ হাজারেরও বেশি মানুষ অংশ নেবেন এবারের ম্যারাথনে। শুক্রবার শ্রীভূমি স্পোটিং ক্লাবে ম্যারাথনে আনুষ্ঠানিক ঘোষণা ও জার্সি লঞ্চ হয়ে গেল। অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী তথা ম্যারাথনের প্রধান আয়োজক সুজিত বসু, বিধাননগরের পুলিশ কমিশনার সহ ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন অ্যাথলিট সোমা বিশ্বাস, অলিম্পিয়ান জয়দ্বীপ কর্মকার, গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া, প্রাক্তন ফুটবলার ডেনসন দেবদাস, বিওএ কর্তা কমল মৈত্র সহ ক্রিড়াক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা।
আরও পড়ুন: Mohun Bagan: হায়দরাবাদকে হারিয়ে নতুন বছরে জয় দিয়েই শুরু এমবিএসজি-র
এবারের ম্যারাথনের (Shreebhumi Gold Marathon) পুরস্কার মূল্য ১৫ লক্ষ টাকা। অনলাইন রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কেনিয়া সহ অন্যান্য দেশের এবং ভারতের আন্তর্জাতিক রানাররাও অংশ নেবেন এই ম্যারাথনে ম্যারাথনের রেজিস্ট্রেশন থেকে প্রাপ্ত অর্থ গরিব মানুষদের জন্য তৈরি হওয়া গান্ধী সেবাসদন হাসপাতালের উন্নয়নে কাজে লাগানো হবে বলেই জানিয়েছেন সুজিত বসু (Sujit bose)।

ডার্বি নিয়ে প্রশ্নের মুখে বিধাননগর পুলিশ কমিশনার
এদিন অনুষ্ঠানে ডার্বি নিয়েও প্রশ্নের মুখে পড়তে হল বিধাননগর পুলিশ কমিশনারকে। গঙ্গাসাগর মেলার জন্য আগামী ১১ জানুয়ারি যুবভারতিতে আইএসএলের ডার্বিতে (ISL) পুলিশ দেওয়া সম্ভব হবে না বলে আগেই জানিয়ে দিয়েছে রাজ্য প্রশাসন। ফলে কলকাতায় ডার্বি হওয়া নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চিয়তা। ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে শ্রীভূমি (Shreebhumi Gold Marathon) সহ আরও একটি ম্যারাথনের জন্য পুলিশ অনুমতি দিলে তাহলে ডার্বি কেন সম্ভব নয়? এই প্রশ্নের মুখে পড়তে হয় বিধাননগর পুলিশ কমিশনারকে। সিপির দাবি, ম্যারাথনের থেকে অনেক বেশি সংখ্যক পুলিশ প্রয়োজন ডার্বির আয়জনে।
আরও পড়ুন: Mohun Bagan: হায়দরাবাদকে হারিয়ে নতুন বছরে জয় দিয়েই শুরু এমবিএসজি-র
ডার্বি কলকাতাতেই হোক, চাইছেন প্রাক্তন ফুটবলার ডেনসন দেবদাস। শুক্রবার ম্যারাথনের (Shreebhumi Gold Marathon) অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে মোহনবাগান ও বাংলার হয়ে খেলা কেরালার এই প্রাক্তন ফুটবলারের মতে ডার্বি কলকাতায় না হলে তা রাজ্যের ফুটবল প্রেমীদের কাছে বড় হতাশা। সেইসঙ্গে দীর্ঘদিন পর বাংলা দল সঞ্জয় সেনের কোচিনে উচ্ছসিত ডেনসন। মোহনবাগানে খেলা তাঁর রাজ্যের ফুটবলার লিস্টন কোলাসোরও ভূয়শী প্রশংসা করলেন সবুজ মেরুনের তারকা ফুটবলার।
সবমিলিয়ে নতুন বছরের শীতের সকালে আরও একবার দৌড়তে মুখিয়ে রয়েছে শহর কলকাতা।


