Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজস্থানের সামনে পাঞ্জাবের অপরাজিত তকমা হারাল (Rajasthan Royals)।
প্রথম হারের মুখ দেখল পাঞ্জাব (Rajasthan Royals)
একদিকে ছুটছিল পাঞ্জাবের বিজয়রথ আর অন্যদিকে ঝড়ের গতিতে ছুটতে থাকা রাজস্থান। দুই দল মুখোমুখি হলে যে লড়াই হবে স্বমানে-স্বমানে সেটা অনুমেয়। কিন্তু খেলায় হার জিত আছেই আর সেই কারণে থামতে হত একদলকে। রাজস্থান যে দুরন্ত গতিতে শুরু করেছিল সেই গতি কিছুটা শ্লথ হয়েছিল বিগত কিছু ম্যাচে। পাঞ্জাবের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে আবার জয়ের সরণিতে ফিরলেন বৈভবরা। অন্যদিকে রাজস্থানের কাছে ম্যাচ হেরে অপরাজিত তকমা হারাল পাঞ্জাব সুপার কিংস (Rajasthan Royals)।
মঙ্গলবার রাজস্থান বনাম পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে দর্শকরা সাক্ষী থাকলেন হাই স্কোরিং ম্যাচের। দুই দলই নিজেদের পূর্ণ শক্তিতে মাঠে মুখোমুখি হয়েছিল। তবে রাজস্থানের কাছে ঘরের মাঠে ৬ উইকেটে হারতে হল শ্রেয়স আইয়ারদের। প্রথমে ব্যাট করে ২২২ রান তোলে পাঞ্জাব ৪ উইকেট। জবাবে রাজস্থান ৪ বল বাকি থাকতে ২২৮ রান তুলে জয় ছিনিয়ে নেয়।

জয়ের জন্য ২২৩ রান তাড়া করতে নেমে রাজস্থান শুরুটা ভালই করে। বৈভব নিজের চেনা ছন্দে ব্যাট করতে শুরু করেন। তিনি ১৬ বলে ৪৩ রানের ইনিংসে জয়ের ভিত তৈরি করে দেন দলের জন্য। শুরুতে যশস্বী জয়সওয়াল ছিলেন দর্শক কিন্তু বৈভব ফেরার পর হাত খোলেন তিনি। তিনি করেন ২৭ বলে ৫১ রান। রান পাননি এই ধ্রুব জুরেল। ২০ বলে ১৬ রান করেন তিনি। তখন কিছুটা চাপ তৈরি হয় রাজস্থানের উপর। অধিনায়ক রিয়ান পরাগও ২৯ রান করে দলকে ভরসা দিতে পারেননি (Rajasthan Royals)।

আরও পড়ুন: West Bengal Assembly Election: ভোটের আবহে অভয়ার মাকে ‘গো – ব্যাক’ স্লোগান
এর পর রাজস্থানকেআবার লড়াইয়ে ফেরান ডোনোভান ফেরেইরা কিন্তু রাজস্থানের মাস্টার স্ট্রোক ছিল জাদেজার আগে ইমপ্যাক্ট সাব হিসাবে নামা শুভম দুবেকে নামানো। একদিকে ফেরেইরা অপরাজিত থাকেন ২৬ বলে ৫২ রানে। অন্যদিকে শুভম ১২ বলে ৩১ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। এই দিন শ্রেয়স আইয়ারদের দলের কোনও বোলার তেমন ছাপ ফেলতে পারেননি। পঞ্জাবের সফলতম বোলার যুজবেন্দ্র চহাল নেনে ৩টি উইকেট কিন্তু অর্শদীপ সিং ১ উইকেট নিলেও রান খরচ করেন প্রচুর। তিনি এই দিন ৬৮ রান দিয়েছেন।
এই দিন পাঞ্জাব দলকে এই বড় লক্ষ্যে পৌঁছে দেওয়ার কাজটা করেছিলেন মার্কাস স্টোইনিস। ২২ বলে ৬২ রানের ইনিংস খেলার পাশাপাশি অপরাজিত থাকেন। এই দিন শ্রেয়স যাওয়ার করেন ২৭ বলে ৩০ রান। তবে ওপেনে নেমে প্রভসিমরন ৬টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ৪৪ বলে ৫৯ রানের ইনিংস করেন। ওপেনে নেমে প্রিয়াংশ আর্য ১১ বলে ২৯ রান করেন। আরও বড় রানের প্রত্যাশা থাকলেও সেই রান তুলতে পারেনি পাঞ্জাব। এই চলতি আইপিএল-এ এটা পাঞ্জাবের প্রথম হার (Rajasthan Royals)।


