Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণবঙ্গের ৭টি জেলায় ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। কমিশনের তরফে শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে (West Bengal Assembly Election) । মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশের দলও। চালু রয়েছে কমিশনের হেল্পলাইন নম্বরও। তারই মাঝে মেয়ের সুবিচারের আশায় নেমেছেন সক্রিয় রাজনীতিতে অভয়ার মা। পানিহাটি আসন থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

আত্মবিশ্বাসী অভয়ার মা (West Bengal Assembly Election)
প্রথম থেকেই তিনি নিশ্চিত, এলাকার মানুষ তাঁর পাশে থাকবে। বুধবার সকালে ভোট দিয়েও আত্মবিশ্বাসী অভয়ার মা অর্থাৎ বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। বললেন, “আমরাই জিতছি, এবার বিচার হবেই।”
সুবিচারের আশায় আশ্রয় রাজনীতিতে (West Bengal Assembly Election)
বছর দেড়েক আগে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল গোটা বাংলা। পথে নেমেছিল লক্ষ লক্ষ মানুষ। সুবিচারের দাবি জানিয়েছিল গোটা বিশ্ব। দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। সুবিচারের আশায় তাঁরা প্রধানমন্ত্রীর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
আরও পড়ুন: Minakshi Mukherjee: “আইনের শাসন রসাতলে” মীনাক্ষীর মতে ভোটেই জবাব দেবে মানুষ!
‘গো – ব্যাক’ স্লোগান
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে পানিহাটিতে বিজেপি প্রার্থী তথা আরজি কর কাণ্ডের ভুক্তভোগী ‘অভয়া’র মায়ের প্রচারে বাধা এবং তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়ার খবর সামনে এসেছে। এই ঘটনা নিয়ে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।



