Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৩ সালে আইসিসি শ্রীলঙ্কা ক্রিকেটকে সাসপেন্ড করেছিল দুর্নীতির অভিযোগে, আবারও সেই ছায়া লঙ্কান ক্রিকেটে (Sri Lanka Cricket)।
আবারও ধাক্কা খেল ক্রিকেট শ্রীলঙ্কা (Sri Lanka Cricket)
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ফের বড় ধাক্কা খেল। ২৯ এপ্রিল বুধবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ও এক্সিকিউটভ কমিটি থেকে পদত্যাগ করলেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রেসিডেন্ট শাম্মি সিলভা। তাঁর সঙ্গে পদত্যাগ করেছেন বোর্ডের বাকি সদস্যরা। এই কমিটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে দুর্নীতির এবং জোর খাটিয়ে কাজ করানোর। এই অভিযোগের ফলে পদত্যাগ করেন তাঁরা (Sri Lanka Cricket)।
রিপোর্টে প্রেক্ষিত খবর অনুযায়ী ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ আয়োজক হিসেবে দুর্নীতি হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটে। এমনকি প্রশাসনিকভাবে প্রভাব খাটিয়ে বিশ্বকাপে অনেক কাজ নিজেদের পক্ষে নিয়েছেন কর্তারা বলেও অভিযোগ উঠেছে। এর ফলে আইসিসি সাসপেন্ড করতে পারে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে। সেই কারণে কর্তাদের আগে থেকেই সরিয়ে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে র আগেও এই ঘটনা দেখা গিয়েছিল ২০২৩ সালে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করেছিল আইসিসি। সেই সময়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে রাজনীতির হস্তক্ষেপের অভিযোগ উঠেছিল। ২০২৪ সালে সেই সাসপেনশন প্রত্যাহার করা হয়।

আরও পড়ুন: East Bengal FC: এজেজ্জারির জোড়া গোলে চারে উঠে এল ইস্টবেঙ্গল
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে বোর্ডের প্রেসিডেন্ট এবং বাকি কর্তারা পদ্যত্যাগ পত্র জমা দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কাছে। ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ নিয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট তাদের ক্রিকেট বোর্ডের প্রধানের সঙ্গে আলোচনা করবেন। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেটের প্রেসিডেন্ট শাম্মি সিলভা তাঁর পদ থেকে সরে দাঁড়ানোর আবেদন করেছেন। পুরো বিষয়টাই জানানো হয়েছে দেশের প্রেসিডেন্ট আনুরা কুমারা দিস্সানায়েক ও ক্রীড়ামন্ত্রী সুনীল কুমার গামাগেকে (Sri Lanka Cricket)।’


