Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: হায়দরাবাদের বিরুদ্ধে বুধবারই ফিরছেন দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মা (IPL 2026)?
কবে কামব্যাক করছেন হিটম্যান? (IPL 2026)
বিগত ছয় ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জয় পেয়ে অনেকটাই চাপে মুম্বই ইন্ডিয়ান্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামার আগে অনেকটাই ব্যাকফুটে হার্দিক পান্ডিয়ারা। একদিকে হারের ধাক্কা তার উপর অন্যদিকে দলের অভিজ্ঞ ব্যাটার এবং প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার অনুস্পস্থিতি। চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচে তিনি দলের হয়ে নামতে পারেননি। মুম্বইয়ের এই খারাপ অবস্থায় তাঁর কামব্যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আর বলার অপেক্ষা রাখে না (IPL 2026)। কিন্তু কবে ফিরবেন হিটম্যান?
সমর্থকরা তাকিয়ে রয়েছেন রোহিত শর্মার প্রত্যাবর্তনের দিকে কিন্তু মুম্বই ম্যানেজমেন্ট এই নিয়ে কোনও উচ্চবাচ্চ করছে না। ১২ এপ্রিল বেঙ্গালুরুর বিরুদ্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন। তারপর একটিও ম্যাচে নামতে পারেননি তিনি। অন্যদিকে ফর্মে নেই হার্দিক পান্ডিয়াও। এই অবস্থায় রোহিতের উপরই ভরসা রাখছেন সমর্থকরা। কিন্তু এখনও রোহিতকে নিয়ে মুম্বই ম্যানেজমেন্টের বক্তব্য একই।
রোহিত চোট সরিয়ে এখন অনেকটাই বেটার জায়গায় রয়েছেন তবে তাঁর খেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে টসের আগে। দলের এক মুখপাত্র জানান, ‘প্রাক্তন অধিনায়ক ওয়াংখেড়েতে দলের অনুশীলনে উপস্থিত ছিলেন। দুই সাপোর্ট স্টাফের তদারকিতে তিনি খানিকটা ওয়ার্ম আপ করার পর একটু দৌড় ঝাঁপ করেন। তারপর একটু কথাবার্তা বলে মাঠ ছাড়েন। মঙ্গলবার তিনি দলের নেটে ব্যাটিং করেননি (IPL 2026)।’

আরও পড়ুন: Relation Boundaries: সম্পর্কে সীমারেখার গুরুত্ব: ভাল থাকার নয়া রহস্য
একদিকে রোহিত শর্মা দলে নেই আর অন্যদিকে বোলিং ইউনিটও ভোগাচ্ছে দলকে। দীর্ঘদিন ধরেই ধুঁকছেন সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভাল ইনিংস খেললেও এরপর থেকে একদমই ফর্মে নেই জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক। আইপিএল-এও সেই রানের খরার মধ্যে দিয়ে যাচ্ছেন সূর্য। তবে সেই অফ ফর্ম থেকে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর তিনি।
ফর্মে ফিরতে কঠোর অনুশীলনকেই বেছে নিয়েছেন স্কাই। দেড় ঘন্টার উপর তাঁকে নেটে অনুশীলন করতেও দেখা গেছে। একই রকম কঠিন অনুশীলন করছেন বিপক্ষ দলের দুই তারকা ঈশান কিষাণ এবং অভিষেক শর্মা। এখন দেখার বুধবারের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে কিনা মুম্বই নাকি আবারও মুম্বই সমর্থকদের গ্রাস করে একরাশ হতাশা (IPL 2026)।


