Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উইন্ডোজ প্রোডাকশনের নতুন (Rajatava Dutta) ছবি ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ঘিরে ইতিমধ্যেই দর্শকমহলে কৌতূহল তুঙ্গে। একের পর এক আপডেট যেন আগ্রহ আরও বাড়িয়ে দিচ্ছে। এবার সামনে এল ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রের পোস্টার, যেখানে নজর কেড়েছেন অভিজ্ঞ অভিনেতা রজতাভ দত্ত। আগেই জানা গিয়েছিল তিনি এই ছবির অংশ, তবে এবার তাঁর চরিত্রের লুক প্রকাশ্যে আসতেই নতুন করে চর্চা শুরু হয়েছে।
কী ভূমিকা পালন করবেন? (Rajatava Dutta)
রজতাভকে এই ছবিতে দেখা যাবে ‘বাল্মীকি’ চরিত্রে (Rajatava Dutta)। পোস্টারে তাঁর চোখের চাহনি তীক্ষ্ণ, পরনে পুলিশি পোশাক, কিন্তু সেই কঠোরতার আড়ালেই যেন লুকিয়ে রয়েছে এক অদ্ভুত রসিকতার ইঙ্গিত। সব মিলিয়ে চরিত্রটি যে একেবারেই একরৈখিক নয়, বরং নানা স্তরে গড়া-তা স্পষ্ট। দর্শকের মনে প্রশ্ন জাগছে, ঠিক কী ভূমিকা পালন করবেন তিনি এই রহস্যঘন গল্পে।
পরিচালক জুটির সঙ্গে প্রথম কাজ (Rajatava Dutta)
পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে এই প্রথম কাজ করলেন রজতাভ। সেই অভিজ্ঞতা তাঁর কাছে বেশ স্মরণীয়। অভিনেতার কথায়, সেটে তাঁদের কাজের ধরণ অত্যন্ত সুশৃঙ্খল ও পরিকল্পিত। পাশাপাশি, শিল্পীদের মতামতকে সম্মান দেওয়ার মানসিকতা তাঁদের কাজকে আরও স্বতন্ত্র করে তোলে। বহুদিন ধরেই এই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল তাঁর, যা অবশেষে পূরণ হয়েছে।
আরও পড়ুন: Pakistan: যুদ্ধের আঁচে টালমাটাল পাকিস্তান, একলাফে বাড়ল তেল আমদানির খরচ
এবারের ছবিতে চেনা ধারার বাইরে গিয়ে রহস্যভিত্তিক গল্প বলার চেষ্টা করছে প্রযোজনা সংস্থা। আগামী ২৯ মে মুক্তি পেতে চলা এই ছবিতে ঠিক কী চমক অপেক্ষা করছে, তা জানতে এখন দিন গুনছেন সিনেমাপ্রেমীরা।


