Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভেপিং নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড রিয়ান পরাগের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে (IPL 2026)।
বড় শাস্তির মুখে রিয়ান (IPL 2026)
দল ম্যাচ জিতলেও বিতর্কে রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ। একদিকে ব্যাটে রান নেই আর তার মধ্যেই পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ড্রেসিং রুমে বসে ই-সিগারেটে সুখটান দিতে দেখা যায় তাঁকে। সেই মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ার পরেই বিতর্কের মুখে পড়েন তিনি (IPL 2026)।
চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত দলের হয়ে কোনও অবদান রাখতে পারেননি তিনি। তার মধ্যে শৃঙ্খলা ভেঙে যেমন তাঁকে পড়তে হয়েছে বিপাকে আর তেমনই তিনি স্বীকার হচ্ছেন সমালোচনার। ড্রেসিং রুমে এই আচরণ শাস্তি যোগ্য আর সেই কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের কড়া শাস্তির মুখে রিয়ান। নিয়মবিরুদ্ধ কাজ করায় প্রথমে মনে হয়েছিল তাঁকে ব্যান করা হবে তবে সেটা এড়ানো গেলেও শাস্তি পেতে হল তাঁকে।
সাজঘরে বসে তাঁর এই ফুটেজ সামনে আসার পরেই আম্পায়াররা ম্যাচ রেফারির কাছে অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে তাঁর ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এর পাশাপাশি তাঁর নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। এই নিয়ে আইপিএল কতৃপক্ষও স্পষ্ট করে বিবৃতি দিয়ে জানিয়েছে (IPL 2026)।

সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগকে আইপিএল ২০২৬-এ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে নিয়মভঙ্গের জন্য লেভেল ১ অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর জন্য তাঁর ম্যাচ ফি-এর ২৫ শতাংশ কাটা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। তিনি আইপিএল-এর আচরণবিধির ধারা ২.২১ বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, রিয়ান পরাগ নিজের দোষ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি অমিত শর্মা যে শাস্তি দিয়েছেন, তা মেনে নিয়েছেন।ভেঙেছেন, যা খেলার মর্যাদা ক্ষুণ্ণ করে এমন আচরণের সঙ্গে যুক্ত।’
আরও পড়ুন: Al Qaeda: পাকিস্তানকে আক্রমণ, আফগান সরকারের সমর্থন আল কায়েদার
এর পাশাপাশি সেই বিবৃতিতে আরও জানানো হয় যে রিয়ান পরাগ নিজের দোষ স্বীকার করে নিয়েছেন এবং ম্যাচ রেফারিজে শাস্তি দিয়েছে সেটা তিনি মেনে নিয়েছেন। তবে BCCI আরও কড়া পদক্ষেপের কথা ভাবছে। সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ড অন্যান্য বিকল্পও ভাবছে আইপিএল-এর দলগুলির কর্মকর্তা এবং প্লেয়াররা নিয়ম লঙ্ঘন করলে যাতে কঠোর ব্যবস্থা নেওয়া যায়। সবটাই আইপিএল-এর সুনাম অক্ষুণ্ণ রাখার স্বার্থে করা হবে (IPL 2026)।


