Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শুভমন গিল আর ঈশান কিষাণের দাপটে পাহাড় প্রমাণ রান, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের নামে করে নিল গম্ভীর বাহিনী (India vs Afghanistan)।
একদিনের সিরিজ জয় ভারতের (India vs Afghanistan)
একদিকে যেমন ফুটবল বিশ্বকাপ চলছে জোরকদমে তেমন অন্য দিকে ভারত ব্যস্ত ওয়ানডে সিরিজ খেলতে। ভারতের ক্রীড়া প্রেমীরা এই মুহূর্তে দ্বিধা বিভক্ত। তবে যেহেতু ভারতে ক্রিকেট নিয়ে উন্মাদনা বেশি থাকে তাই ফুটবল রাত জাগলেও দুপুর থেকে ভারত-আফগান লড়াই দেখতেও ক্লান্তি নেই (India vs Afghanistan)।
প্রথম ওয়ানডে ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ভারত এবং আফগানিস্তান। বিরাট কোহলি ছাড়া এই সিরিজ খেলতে নেমেছে ভারত। এই ম্যাচে আফগানিস্তান টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তই বোধহয় কাল হয়েছে আফগানদের। কারণ ভারতের ব্যাটারদের দাপটের সামনে খড়কুটোর মত উড়ে গেলেন আফগান বোলাররা।
এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে যশস্বী জয়সওয়াল ফিরে যান মাত্র ৪ রানে। তবে শুরুটা এই দিন ভাল করেন রোহিত শর্মা। ৪৮ রানের ইনিংস খেললেও নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করতে পারলেন না। তবে আসল ছবি তখনও বাকি ছিল। যে সময় রোহিত ফিরলেন তখন ক্রিজে রয়েছেন শুভমন গিল এবং ঈশান কিষাণ। বিরাট না থাকায় তিন নম্বরের জায়গা সামলাচ্ছেন ঈশান।
প্রথম ম্যাচেও গিল ভাল খেলেছিলেন তবে এই ম্যাচে যেন তিনি ছিলেন আলাদাই মেজাজে। অন্যদিকে ঈশান কিষাণও পাল্লা দিয়ে স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। আফগান বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করতে থাকেন এই দুই তারকা ব্যাটার। বেশ কয়েকদিন চোট সমস্যায় ভোগার পর নিজেকে আবার প্রমাণ করার কাজটা দক্ষতার সঙ্গে করছেন ভারতের জাতীয় দলের অধিনায়ক (India vs Afghanistan)।
ঈশান কিষাণের উত্থান আবার যেন রূপকথার গল্প। এক সময় জাতীয় দলের থেকে বাইরে। তাঁর মানসিকতা নিয়ে প্রশ্ন উঠে গেছিল। সেখান থেকে ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফর্ম করে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ। সেখানেও দলের হয়ে দুরন্ত পারফর্ম। আবার আইপিএল-এও খেললেন অনবদ্য। এবার আফগানদের বিরুদ্ধে বিরাটের অনুপস্থিতিতে তাঁর কাঁধে দায়িত্ব পড়ল তিন নম্বর পজিশন সামলানোর। সেখানেও জ্বলে উঠলেন তিনি।
রোহিতের আউট হয়ে ফেরার পরেই এই দুই ব্যাটার ঝড় তোলেন। দুজনেই সেঞ্চুরি করলেন এই ম্যাচে। শুভমন গিল ১১০ বলে করলেন ১৫৪ রান। তাঁর ইনিংস সাজানো রয়েছে ২২টি চার এবং দুটি ছয় দিয়ে। অন্যদিকে ৭৯ বলে ঈশান কিষাণ খেললেন ১২৫ রানের ইনিংস। তাঁর ইনিংসে রয়েছে ১৪টি চার এবং ৭টি ছয়। এই দুই ব্যাটসম্যানই পাহাড় সমান রান তুলে দেন। তবে শ্রেয়স আইয়ার ২৬ রানের ইনিংস খেলে ফিরে যান। তবে ঈশান-গিলের দাপটে ভারতের স্কোর দাঁড়ায় ৪০২ রান ১০ উইকেট হারিয়ে (India vs Afghanistan)।
আরও দেখুন: https://www.youtube.com/watch?v=xVHQ4K4MRy0
আরও পড়ুন: Longview Tea Garden: ৫০ দিনের অনশনেও মেলেনি সমাধান, এবার নড়বে মালিকপক্ষ
জয়ের জন্য ৪০৩ রান তাড়া করতে নামা আফগান ব্যাটারদের কখনওই দারুণ আত্মবিশ্বাসী মনে হয়নি আর এই রান তাড়া করে জেতা যে একপ্রকার অসম্ভব আফগানিস্তান দলের জন্য সেটা অনুমেয়। ধারাবাহিক ব্যবধানে উইকেট হারিয়ে ম্যাচের থেকে ছিটকে যায় আফগানরা।
চার ব্যাটারের পর বলার মতো আর কেউ রান করতে পারেননি। ওপেনার রহমানুল্লা গুরবাজ করেন ৩৩ বলে ৪১ রান। ৭টি চার এবং ১টি ছয় মারেন এই প্রাক্তন নাইট তারকা। আরেক ওপেনার ইব্রাহিম জাদরানের অবদান ৩১ বলে ২১। তিন নম্বরে নেমে সেদিকুল্লা অটল এবং চার নম্বরে নেমে রহমত কিছুটা লড়াই করলেন। সেদিকুল্লা করেন ৫০ বলে ৪২। মারেন ৫টি চার এবং ১টি ছয়। রহমতের ব্যাট থেকে এসেছে ৮৭ বলে ৭৮ রানের ইনিংস। ৮টি চার মেরেছেন তিনি। আফগান ইনিংসের শেষ পর্যন্ত লড়াই চালালেও শেষরক্ষা করতে পারেননি।
আফগানিস্তানের আর কোনও ব্যাটার দু’অঙ্কের রানও করতে পারেননি। দারউইশ রসুলি আহত হয়ে মাঠ ছাড়েন ৬ রান করে। শেষ দিকে রশিদ করেন ১২ বলে ১২ রান করলেও কিছুই আর বাকি ছিল না ম্যাচের। আফগানিস্তানকে দ্বিতীয় এর দিনের ম্যাচে ১৭০ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল ভারত (India vs Afghanistan)।


