Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দুদিনের ঝড় বৃষ্টিতে পাকা ধান চাষের জমিতেই নষ্ট হচ্ছে, মাথায় হাত কৃষকদের, কেউ জমি লিজে নিয়ে চাষ করছে আবার কেউ টাকা ধার করে চাষ করেছে (Farmer Crisis), আশা ছিল ধান বিক্রি করে সবার টাকা শোধ করবে, কিন্তু এখন মাথায় হাত, কি করবে বুঝেই বুঝতে পারছে না কৃষকরা, তাই সরকারি সাহায্যের আবেদন, দীর্ঘ দাবদাহের পর অবশেষে স্বস্তি দক্ষিণবঙ্গে।

কালবৈশাখীর দাপটে বহাল পরিস্থিতি (Farmer Crisis)
বুধবারের পর বৃহস্পতিবার রাতেও কালবৈশাখীর দাপট দেখল কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলি। রাত বাড়তেই শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিও গত কয়েক ঘণ্টা ধরে টানা বৃষ্টির সাক্ষী হয়েছে। পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টির দাপট চলবে ৭ মে পর্যন্ত। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ৪ মে পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

চাষের ব্যাপক ক্ষতি (Farmer Crisis)
মিনাখার বিভিন্ন এলাকায় ধান চাষের ব্যাপক ক্ষতি হলো এই দুদিনের ঝড় বৃষ্টিতে । চাষির জমিতে যেসব ধান ছিল, তার মধ্যে কিছু ধান কেটে মাঠে রাখা ছিল আবার কিছু ধান কাটার মতন অবস্থায় ছিল। কিন্তু বিশেষ করে গতকালকের রাতের মুষলধারে বৃষ্টি সঙ্গে ঝড়ো হাওয়ায় ক্ষতি হলো পাকা ধানের।
আরও পড়ুন: IMF Economy: IMF-এর রিপোর্টে বিশ্বে আর্থিক বৃদ্ধি কমলেও দ্রুততম বড় অর্থনীতির পথে ভারত

মাথায় হাত কৃষকদের
যেসব ধান কাটা অবস্থায় জমিতে রাখা ছিল সেই সব ধান ভিজে তার থেকে কলা(গাছ)বেরিয়ে যাওয়ার আশঙ্কা, অন্যদিকে যেসব পাকা ধান গাছে ছিল সেগুলো বৃষ্টিতে ভিজে ঝড়ের হাওয়ায় মাটিতে শুয়ে পড়লো জলের তলায় । এক কথায় বলতে গেলে পাকা ধানে মই । মাথায় হাত কৃষকদের । তাই কৃষকরা এখন চাইছে যাতে সরকার কিছু সাহায্য করে তাদের ।



