Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আম্পায়ারের সিদ্ধান্তে মাঠেই ক্ষোভ প্রকাশ বিরাট কোহলির (Virat Kohli)।
বিতর্কে আম্পায়ারের সিদ্ধান্ত (Virat Kohli)
আহমেদাবাদের মাঠে গুজরাট বনাম আরসিবি-র মাঝে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ালেন বিরাট কোহলি। সেই ছবি ধরা পড়ল ক্যামেরায় আর তারপর থেকে সবার মনে একটাই প্রশ্ন কী নিয়ে বিরাটের সঙ্গে ঝামেলা আম্পায়ারের? শুরুটা ছিল বেঙ্গালুরুর দুরন্ত কিন্তু হঠাৎ করেই সেই ছন্দ পতনহয়। ম্যাচের ছবি বদলাতে থাকে চোখের নিমেষে। পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আরসিবি। সেখান থেকেই তৈরি হয় বিতর্ক। কেন্দ্রে রয়েছেন বিরাট আর সেই বিতর্কের উত্তাপ ছড়িয়ে পড়ে মাঠ জুড়ে (Virat Kohli)।
খেলার শুরুতে আরসিবি ম্যাচের রাশ নিজেদের দখলে রাখলেও ধীরে ধীরে সেই রাশ চলে যায় গুজরাটের হাতে। বিরাট কোহলি, রজত পতিদার এবং টিম ডেভিড শুরুটা ভাল করেও ফিরে যান ড্রেসিং রুমে। রাবাডাকে এক ওভারে পাঁচটি চার মারেন বিরাট আর এরপরের ওভার বল করতে এসে দ্বিতীয় বলেই তুলে নেন বিরাটের উইকেট।
ক্রিকেট যে এমন অনিশ্চিয়তার মধ্যে দিয়ে যায় যে যেকোন সময় খেলার সমগ্র ছবি বদলাতে সময় লাগে না। বিরাট ফিরলে পরপর উইকেট হারাতে থাকে বেঙ্গালুরু। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি বেঙ্গালুরু শিবির। কিন্তু এর থেকেও বেশি এই মুহূর্তে চর্চায় রয়েছে পতিদারের আউট। যা নিয়ে ক্ষোভ এবং বিতর্ক দুইই তৈরি হয়েছে (Virat Kohli)।

আরও পড়ুন: Strong Room Security: স্ট্রংরুম সংঘাত ও নিরাপত্তার কড়াকড়ি, সকাল থেকে
আরশাদ খানের বলে বড় শট মারতে গিয়ে বল উঠে যায় উঁচুতে। স্কোয়ার লেগ থেকে দৌড়ে এসে জেসন হোল্ডার দুরন্ত ক্যাচ নেন। তবে সেই ক্যাচ নিয়ে যত বিতর্ক। বেঙ্গালুরু শিবিরের দাবি বলটি মাটিতে ছুঁয়ে যায় এবং এটি পরিষ্কার যে ক্যাচ নয়। কিন্তু আম্পায়ার সেটা আউট ঘোষণা করলে বিরাট কোহলি সহ দলের বাকিরাও এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। বিরাটকে দেখা যায় সাইডলাইনে দাঁড়িয়ে থাকা চতুর্থ আম্পয়ারের সঙ্গে আলোচনায় আর সেই ভিডিও দেখে বোঝা যায় যে আলোচনা ছিল বেশ উত্তপ্ত।
তবে নিজেদের আউটের সিদ্ধান্তে অনড় থাকেন আম্পায়াররা। তাঁদের মতে হোল্ডার নিজের উপর নিয়ন্ত্রণ রেখে মাটিতে পড়ার আগেই ক্যাচটি তালুবন্দি করেন। কিন্তু এই সিদ্ধান্তের কারণে উত্তাপ আরও বেড়েছে। এর আগেও আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে মাঠে। কিন্তু এই দিন হোল্ডার খেলার ছবি অনেকটাই পাল্টে দেন। ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি (Virat Kohli)।


