Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
বিশেষ প্রতিবেদন: অনুষ্কা জোয়ারদার, কে টিভি বাংলা ডিজিটাল: প্রত্যাবর্তন না পরিবর্তন? টলিউডের ভবিষ্যৎ কোন পথে এগোতে চলেছে? এই মুহূর্তে সাধারণ মানুষ থেকে তারকা প্রত্যেকের মনে প্রশ্ন একটাই। কোন সরকার রাজ করবে? কোন সরকার বসতে চলেছে সিংহাসনে?(Tollywood Vote)
হাড্ডাহাড্ডি লড়াই (Tollywood Vote)
বলা হচ্ছে ২০২৬-এর বিধানসভা নির্বাচন অন্যান্য বারের থেকে আলাদা। মানুষ অনেক বেশি সক্রিয়। ভোটের হার প্রায় ৯৩%। তাঁর সঙ্গে আরও একটি বিষয় জোরালো হচ্ছে। নির্বাচনের শুরু থেকেই শোনা যাচ্ছে যে এই বছর বিজেপি এবং তৃণমূলের মধ্যে লড়াই হতে চলেছে হাড্ডাহাড্ডি।
সবুজ না গেরুয়া আবির?
সমাজমাধ্যমে এই মুহূর্তের আলোচ্য বিষয়! ৪ মে আকাশে কোন আবির উড়বে সবুজ না গেরুয়া? শুধু রাজনৈতিক প্রেক্ষাপটে নয়। একটা চাপা টেনশন কিন্তু কাজ করছে তারকাদের মধ্যেও।
রাজনীতির ময়দানে তারকাদের দেখা
টলিউডের একাধিক তারকাকে রাজনৈতিক ময়দানে দেখা গিয়েছে। তৃণমূল জমানাতেই সেভাবে রাজনীতির ময়দানে তারকাদের দেখা মেলা শুরু। এই মুহূর্তে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। যিনি ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই হিসেবে পরিচিত। দেব, রাজ চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কোয়েল মল্লিক, সোহম চক্রবর্তী, রচনা বন্দোপাধ্যায় থেকে একাধিক হেভিওয়েট তারকা কাজ করছেন তৃণমূল কংগ্রেস পার্টিতে। যাঁরা সরাসরি যুক্ত নন সেই তারকাদেরও তৃণমূলের সমর্থনে প্রচার করতে দেখা গিয়েছে।
বদলাবে কি টলিউডের পরিকাঠামো? (Tollywood Vote)
অন্যদিকে বিজেপিতে রয়েছেন রুদ্রনীল ঘোষ, মিঠুন চক্রবর্তী, রূপা গাঙ্গুলি, হিরণ চট্টোপাধ্যায় প্রমুখ। তাই বলাই বাহুল্য, রাজনৈতিক ময়দানে এখন তারকাদের ছড়াছড়ি। যদি প্রশ্ন থাকছেই পরিবর্তন আসলে অর্থাৎ সরকার বদলালে বদলাবে কি টলিউডের পরিকাঠামো?
আরও পড়ুন: Area 51 Quake: নেভাডা মরুভূমিতে একাধিক ভূমিকম্প: রহস্য লুকিয়ে এরিয়া ৫১-এ?
ভোটের জল কোনদিকে গড়ায়? (Tollywood Vote)
বাংলা ছবি দেখতে খুব কম সংখ্যক মানুষ হলমুখী হচ্ছে। অন্যদিকে ফেডারেশন, ইমপা, ডিরেক্টরস গিল্ড, আর্টিস্ট ফোরামের মতভেদ নিয়ে টলিউডে সমস্যা লেগেই থাকে। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে অকপটে বলেন দেব। ব্যান কালচার তুলে দেওয়া নিয়ে আলোচনা হয়েছে একাধিকবার। এই সব কিছুর মধ্যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু আঙুল দিয়ে দেখিয়ে গেছে যে আর্টিস্টদের নিরাপত্তা নিয়ে এবার ভাববার সময় এসেছে। এখন ভোটের জল কোনদিকে গড়ায় সেইদিকে তাকিয়ে টলিউড।



