Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মগরাহাট পশ্চিমের পুনর্নির্বাচন ঘিরে আজ এক মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল ভোটারদের মধ্যে (Magarhat)। একদিকে যেমন কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে, অন্যদিকে বারবার ভোট দিতে আসার হয়রানি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে একতারা মলয়া প্রাথমিক বিদ্যালয়ের তিনটি বুথে আজ ধরা পড়ল এক ভিন্ন ছবি।

ভোটারদের অভিযোগ (Magarhat)
মগরাহাট পশ্চিমের একতারা মলয়া প্রাথমিক বিদ্যালয়ের ২১৪, ২১৫ এবং ২১৬ নম্বর বুথে আজ সকাল থেকেই পুনর্নির্বাচন চলছে। ভোট প্রক্রিয়া এখন পর্যন্ত শান্তিপূর্ণ থাকলেও ভোটারদের মধ্যে এক ধরণের ক্লান্তি ও বিরক্তি কাজ করছে। ভোটারদের অভিযোগ, গত ২৯শে এপ্রিল তাঁরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে একবার ভোট দিয়ে গিয়েছেন। কিন্তু আজ আবারও সেই একই প্রক্রিয়ার মধ্য দিয়ে তাঁদের যেতে হচ্ছে।
‘ডবল’ ভোটের চিহ্ন (Magarhat)
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, আজ ভোটারদের দ্বিতীয় আঙুলেও কালির ছাপ দিতে হচ্ছে। এই ‘ডবল’ ভোটের চিহ্নই এখন সাধারণ মানুষের কাছে হয়রানির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। অনেকেরই দাবি, কর্মব্যস্ত দিনে বারবার ভোট দিতে আসায় তাঁদের স্বাভাবিক কাজকর্মে ব্যঘাত ঘটছে।

তৃণমূল কংগ্রেসের প্রার্থী শামীম আহমেদের বক্তব্য
“ভোটারদের এই হয়রানি নিয়ে সরব হয়েছেন মগরাহাট পশ্চিমের তৃণমূল কংগ্রেস প্রার্থী শামীম আহমেদ। তিনি আজ একতারা মলয়া প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। শামীম আহমেদ বলেন, “সাধারণ মানুষ ২৯ তারিখ গণতান্ত্রিকভাবে তাঁদের রায় দিয়ে দিয়েছিলেন। কিন্তু বিনা কারণে তাঁদের আজ আবার এই তপ্ত রোদে হয়রানি করা হচ্ছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের ওপর যে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে, তা কাম্য নয়।”



