Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সকাল বেলা ঘুম ভাঙলেই এখন আকাশের মন (WB Weather Forecast) খারাপ। সারাদিন আকাশ কালো মেঘে ঢাকা। মুখভার করেই রয়েছে। মাঝে মাঝে অবশ্য মেঘের আড়াল থেকে উঁকি দিচ্ছে রোদ। শহরের তাপমাত্রাও খানিকটা কম। এই আবহে সন্ধ্যেবেলায় কড়া করে এক কাপ চা খেতে পেলে মন্দ হয় না কিন্তু। তবে এই আবহাওয়া থাকবে আর কদিন? কী জানাল হাওয়া অফিস?
বৃষ্টিমুখর আবহাওয়া (WB Weather Forecast)
ঝিরিঝিরি, রিমঝিম, টুপটাপ, টিপটিপ বৃষ্টির (WB Weather Forecast) শব্দের নানা রকম প্রকারভেদ আছে। কিন্তু প্রকারভেদ যাই হোক, বৃষ্টি মানেই শীতল হাওয়া আর শান্তি। হাওয়া অফিস বলছে, প্রকৃতির কল্যাণে আরও বেশ কয়েকদিন এই একই আবহাওয়া বজায় থাকবে রাজ্যজুড়ে।
মেঘলা আকাশ সারাদিন (WB Weather Forecast)
বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা তো থাকছেই, তার সঙ্গে আকাশ থাকবে মেঘলা। চলবে ঝোড়ো হাওয়া। সন্ধ্যা হলেই নামতে পারে কালবৈশাখী। আজ অর্থাৎ রবিবার থেকে আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত অন্তত এই আবহাওয়াই বিরাজ করবে। এর সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
দক্ষিণে বৃষ্টি
রবিবার বৃষ্টি হতে পারে বাঁকুড়া,হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, এবং ঝাড়গ্রামে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো বাতাসের সতর্কবার্তা। কলকাতা সহ দক্ষিণবঙ্গেও চলবে বৃষ্টিপাত। সোমবারও আবহাওয়ার বিশেষ উন্নতি হবে না। তবে মঙ্গলবার ও বুধবার থেকে বৃষ্টির পরিমান ধীরে ধীরে কমতে পারে।
আরও পড়ুন: Delhi Fire News: দিল্লির বহুতলে ভয়াবহ আগুন, মৃত ৯
উত্তরেও রেহাই নেই
উত্তরে দার্জিলিং,কালিম্পং,জলপাইগুড়িতে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া ও দমকা বাতাস। উত্তরের প্রায় সব জেলাতেই ঝড় ও প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।


