Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার সকাল থেকে চলছে ভোট গণনা (Mamata Banerjee)। রাজনৈতিক মহলে টানটান উত্তেজনা। এখনও পর্যন্ত ভোটের ময়দানে এগিয়ে আছে বিজেপি। এমন সময়ে ‘জরুরি বার্তা’ দিলেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতার জরুরি বার্তা (Mamata Banerjee)
মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে তাঁর ভিডিও (Mamata Banerjee) বার্তায় বলেছেন, “কাউন্টিং এজেন্টরা, প্রার্থীরা কেউ কাউন্টিং টেবিল ছেড়ে উঠে আসবেন না। স্ট্রং রুম ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান। ওদের রেজাল্ট আগে দেখাবে আমাদের পরে দেখাবে। অনেক জায়গায় দু-তিন রাউন্ড কাউন্ট করার পরে ১০০ জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। সেন্ট্রাল ফোর্সকে দিয়ে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার চালাচ্ছে।” তাঁর কথায় উঠে এসেছে এসআইআর এর কথা।

আরও পড়ুন: BJP Ratna Debnath: পানিহাটিতে এগিয়ে অভয়ার মা রত্না, জয়ের হাসি ফুটবে কার মুখে?
সূর্যাস্তের পর জয়
তিনি আরও বলেন, ” আরও ৭০-১০০ টা সিট্ আছে যেটার কথা ওরা বলছে না। মিথ্যে নিউজ দিচ্ছে। আগে ডিআইসিইউ এই নিউজ দিতো। ইলেকশন কমিশন নিজের ইচ্ছেমতো খেলছে। কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে আমাদের পুলিশদের চাপ দিয়ে কাজ করাচ্ছে।” এর পাশাপাশি তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়ে বলেন, “অত মন খারাপ করার কারণ নেই। সূর্যাস্তের পর আমরা জিতব। তিন রাউন্ড চার রাউন্ড সবে হয়েছে, এটা ১৪-১৫ রাউন্ড হবে। ওয়েট এন্ড সি। আপনারা কেউ ভয় পাবেন না, আমরা বাঘের বাচ্চার মত লড়াই করে যাব।”



