Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আজ বিধানসভা ভোটের ফলাফল, ইতিমধ্যে ঝড় তুলছে চারিদিকে (BJP)। কে কার থেকে এগিয়ে আর কে কার থেকে পিছিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সূত্রের খবর এখনো পর্যন্ত জানা গেছে, খড়্গপুর সদরে দিলীপ ঘোষ প্রথম রাউন্ডের শেষে ১৫০০ ভোটে এগিয়ে। এটা চেঞ্জ হলো তৃণমূল কে পেছনে রেখে বিজেপি এগিয়ে গেল।

এগিয়ে বিজেপি (BJP)
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন-এর ফলাফল স্পষ্ট হতে শুরু করেছে। প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে, বিপুল ভোটে এগিয়ে রয়েছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র প্রার্থীরা। এই ফলাফলে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন মালদা জেলার বিজেপি কর্মী ও সমর্থকেরা। বিভিন্ন এলাকায় “জয় শ্রী রাম” ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পরিবেশ।
আরও পড়ুন : Mamata Banerjee Vote Result: ভবানীপুরে এগিয়ে মমতা, পিছিয়ে শুভেন্দু!

অমিত শাহ-কে নিয়ে কটাক্ষ (BJP)
এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে নিয়ে কটাক্ষ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ তুলে বিজেপির এক নেত্রী পাল্টা মন্তব্য করে বলেন, “এখন বেলা বারোটা বেজে গেছে, ফলাফল সকলের সামনে। এবার পিসি-ভাইপো সাবধান হয়ে যাক।” তিনি আরও দাবি করেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করার জন্য অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত।
গেরুয়া উচ্ছাস (BJP)
বেলা বাড়তেই দিকে দিকে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস। শুরু হয়ে গিয়েছে গেরুয়া আবির খেলা। লাড্ডূ, গেরুয়া রঙের রসগোল্লা বিলি শুরু হয়ে গিয়েছে। বাংলায় বিধানসভা নির্বাচনের ভোটগণনা চলছে। রাজ্যের একাধিক কেন্দ্রে বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছে প্রথম কয়েক রাউন্ড গণনার পরে।



