Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মেয়ের বিচার চেয়ে রাজনীতিতে নেমেছিলেন অভয়ার মা রত্না দেবনাথ (Ratna Debnath BJP)। বিজেপি শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। নিজেই বিজেপির কর্তৃপক্ষের কাছে জানিয়েছিলেন প্রার্থী হবার আবেদন। পানিহাটি বিধানসভা থেকে প্রার্থী করা হয়েছিল তাঁকে। বিপক্ষে ছিলেন তৃণমূলের তীর্থঙ্কর ঘোষ ও সিপিআইএম এর কলতান দাশগুপ্ত।
এগিয়ে রত্না (Ratna Debnath BJP)
সকাল থেকেই চলছে ভোট গণনা। দফায় দফায় গণনা শেষ হচ্ছে, আর একটু একটু করে জয়ের পথে এগিয়ে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। এখনও পর্যন্ত ৫৬১৬৭ টি ভোট পেয়েছেন তিনি। তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের থেকে ২০৪৬৩ টি ভোটে এগিয়ে তিনি।

আরও পড়ুন: Raj Chakrabarty: রাজের গায়ে ছুঁড়ল কাদা, গণনা কেন্দ্র ছাড়লেন রাজ


