Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বেলা গড়াবার সঙ্গে সঙ্গে স্পষ্ট বোঝা গেছে (Rachna Banerjee) পশ্চিমবঙ্গে এবার পদ্মফুল ফুটছে। এই আবহে বিজেপির প্রার্থীদের দিকে দিকে এগিয়ে থাকার খবরে উল্লাস দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। চুঁচুড়ায় পিপুল পাতির মোড়ে এসে উপস্থিত হন হুগলির সাংসদ রচনা ব্যানার্জী। তার সঙ্গে বিজেপি কর্মীরা সৌজন্য বিনিময় করেন।
হাসিমুখে পরিস্থিতি সামাল (Rachna Banerjee)
হুগলি লোকসভার সাংসদ রচনা ব্যানার্জি। চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে প্রচারের মঞ্চে অধিকাংশ সময়েই ছিলেন নেত্রী। এদিন দুপুরে চুঁচুড়ায় ছিলেন রচনা। হঠাৎ তাঁকে দেখে বিজেপির কর্মীরা সেলফি তোলার আবদার করেন। হাসিমুখেই পরিস্থিতি সামাল দেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন: Barabani: বারাবনিতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর
এই প্রসঙ্গে রচনা ব্যানার্জি বলেন, “আমি সাংসদ সবার সঙ্গে কথা বলতেই পারি। সবাই মানুষ তাই ছবি তোলায় আপত্তি নেই।” আর জয় শ্রীরাম প্রসঙ্গে বলেন, “রাম তো আমাদের ভগবান পুজো করি। আমরা জয় বাংলা বলি। আমাদের ১৪ কোটি দেবতা।”


