Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: তৃণমূলের জয় ও নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন চুঁচুড়া বিধানসভার প্রার্থী দেবাংশু ভট্টাচার্য (Subir Nag BJP Win) । স্ট্রং রুম পরিদর্শনে গিয়েও একই কথা বলেছিলেন তিনি। নিজের সমাজমাধ্যমেও একই পোস্ট করেছিলেন তৃণমূল নেতা। কিন্তু গণতান্ত্রিক রায় পাল্টে দিল খেলা।
সুবীরের আমন্ত্রণ (Subir Nag BJP Win)
ভোট গণনার দিকে নজর দিলে দেখা যাবে মোট ৮৬৮১০ ভোট পেয়ে এখনও জয়ের পথে বিজেপি প্রার্থী সুবীর নাগ। দেবাংশুর প্রাপ্ত ভোট সংখ্যা ৫৭৩৫০। দেবাংশু ভট্টাচার্যকে হারানোর পর বিজেপি প্রার্থী সুবীর নাগ বললেন, “আমার বাড়িতে দেবাংশুর আমন্ত্রণ রইল। মাছের ডিমের বড়া আমি খাওয়াবো, ওর মাছের ডিম খুব প্রিয়। তাই মাছের ডিমের বড়া আমার বাড়িতে খাবে।”

আরও পড়ুন: Ratna Debnath BJP: চোখের জলের দাম, জয়ের পথে অভয়ার মা
এর সঙ্গে তিনি বলেন, “যারা অসময় বিজেপিকে ছেড়ে চলে গেছে। আমি বদ্ধপরিকর তাদের আমি ঢুকতে দেব না। আমি যতদিন আছি বিজেপি পার্টিতে তাদের কোন জায়গা হবে না।”


