Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভা কেন্দ্রে জয় ছিনিয়ে নিল বিজেপি। তৃণমূল কংগ্রেস প্রার্থী সান্তনু কোনারকে ৬৪২৭ ভোটে পরাজিত করে জয়ী হলেন বিজেপি প্রার্থী সৌমেন কারফা (Saumen Karfa)। সরকারি হিসাবে জানা গিয়েছে, বিজেপি প্রার্থী সৌমেন কারফা মোট ৯৮,২৩৭টি ভোট পেয়েছেন। অন্যদিকে তৃণমূল প্রার্থী সান্তনু কোনার পেয়েছেন ৯১,৮১০টি ভোট। ফলে শুরু থেকেই টানটান লড়াই হলেও শেষ পর্যন্ত ব্যবধান গড়ে জয়ের হাসি হাসেন বিজেপি প্রার্থী।

পাল্টাচ্ছিল সমীকরণ (Saumen Karfa)
ভোট গণনার দিন সকাল থেকেই ভাতার এলাকায় ছিল চরম উত্তেজনা। প্রতিটি রাউন্ডের ফল ঘোষণার সঙ্গে সঙ্গে পাল্টাচ্ছিল সমীকরণ। তবে শেষের দিকে ব্যবধান বাড়িয়ে নিশ্চিত জয়ের দিকে এগিয়ে যান সৌমেন কারফা। ফল প্রকাশ হতেই বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন এলাকায় শুরু হয় বিজয় মিছিল, আবির খেলা ও মিষ্টি বিতরণ।
আরও পড়ুন : Mamata Banerjee Vote Result: ভবানীপুরে এগিয়ে মমতা, পিছিয়ে শুভেন্দু!

নেমে আসে হতাশার ছায়া (Saumen Karfa)
অন্যদিকে তৃণমূল শিবিরে নেমে আসে হতাশার ছায়া। রাজনৈতিক মহলের মতে, ভাতার বিধানসভায় এই ফলাফল আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। দীর্ঘদিনের রাজনৈতিক লড়াইয়ের মধ্যে এই জয় বিজেপির সংগঠনকে আরও মজবুত করবে বলেই মনে করছেন অনেকে। সব মিলিয়ে, ভাতার বিধানসভা কেন্দ্রের এই ফলাফল জেলায় গেরুয়া শিবিরের কাছে বড় সাফল্য হিসেবেই ধরা হচ্ছে।



