Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬ ফিফা বিশ্বকাপ ছাড়িয়ে এবার প্রশ্ন উঠে গেল নেইমারের ফুটবল ভবিষ্যৎ নিয়ে (Neymar)।
নয়া বিতর্কে নেইমার (Neymar)
২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হবে ১১ জুন থেকে। সেই উত্তেজনার মধ্যে নতুন করে বিতর্কে জড়ালেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। এখনও তাঁর বিশ্বকাপ খেলা নিয়ে কোনও নিশ্চিয়তা নেই। দলের কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে নিজেকে প্রমাণ না করলে দলে কেউ সুযোগ পাবেন না। কিন্তু নিজেকে প্রমাণ করার মাহ্কেই বিতর্কে এই ব্রাজিলিয়ান তারকা। ঘটনাটি ঘটেছে সান্তোসের ট্রেনিং চলাকালীন। সেই সময় মেজাজ হারিয়ে রবিনহো জুনিয়রকে চড় মারা ও হেনস্থার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এবার বিশ্বকাপ নয় প্রশ্নের মুখে তাঁর কেরিয়ার (Neymar)।
ক্লাব ফুটবলে এখন তাঁর শৈশবের দল সান্তোসের খেয়ে খেলছেন নেইমার। বিশ্বকাপ খেলার জন্য নিজেকে প্রস্তুত করতে ফিরেছেন শৈশবের ক্লাবে। রবিবার অনুশীলন চলাকালীন ১৮ বছর বয়সি রবিনহো জুনিয়র নেইমারকে একের পর এক ড্রিবল করে কাটিয়ে বেরিয়ে যান। সেই ঘটনা মেনে নিতে না পেরে মেজাজ হারান নেইমার। ইচ্ছে করে ফেলে দেন রবিনহোকে। কথা কাটাকাটিও হয় দুজনের মধ্যে। এরপর পরিস্থিতি আরও গরম হয়ে ওঠে। অবশেষে সতীর্থদের হস্তক্ষেপে ঝামেলা থামে। প্রসঙ্গত ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রবিনহোর ছেলে এই রবিনহো জুনিয়র।

আরও পড়ুন: Nabanna Celebration: নবান্নে কর্মচারীদের একাংশের মুখে ‘জয় শ্রী রাম’ স্লোগান
এরপর কড়া পদক্ষেপ নিয়েছেন রবিনহো জুনিয়র। তিনি অভিযোগ করেন উত্তপ্ত বাক্য বিনিময়ের সময়ে নেইমার তাঁকে চড় মেরেছিলেন। এর পাশাপাশি ইচ্ছাকৃতভাবে ফেলে দেওয়া এবং গালিগালাজ করারও অভিযোগ করেছেন। জুনিয়র আরও জানান সান্তোস যদি এই বিষয়ে কড়া পদক্ষেপ না নেয় তবে তিনি ক্লাব ছেড়ে দেওয়ারও হুঁশিয়ারি দেন।
এরপর নেইমারের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ক্লাবকে নোটিশ পাঠিয়েছেন রবিনহোর এজেন্ট। প্রশ্ন উঠছে প্লেয়ারদের সুরক্ষা নিয়েও। এর ফলে নড়েচড়ে বশেষে ক্লাব কতৃপক্ষ। ক্লাবের আইনি বিভাগ তদন্তও শুরু করেছে নেইমারের বিরুদ্ধে। এই ঘটনার পর রবিনহো এবং তাঁর পরিবারের কাছে ক্ষমাও চেয়েছেন নেইমার। তবে তাতে ছিড়ে ভেজেনি। সব মিলিয়ে বড় বিপাকে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার (Neymar)।


