Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শপিং মলে গেলে জামা তো পছন্দ হয়, (China Weight Loss Trend) কিন্তু সাইজ পাওয়া ভারী মুশকিল। XL-XXL হলে আর তো কথাই নেই। পছন্দের জামা আর গায়ে উঠবেই না। তাহলে উপায়? রোগা হতে হবে। আর তার জন্য ছাড়তে মন্দ খাওয়া! কিন্তু সেটা তো ভারী মুশকিল! এই সমস্যার সমাধানে চিনে এক অভিনব পদ্ধতির আবিষ্কার হল।
রোগ হবার আশা (China Weight Loss Trend)
রোগা হওয়ার আশায় অনেকেই নাকি খাবারের (China Weight Loss Trend) সঙ্গে প্লাস্টিক ব্যবহার করছেন! সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এই পদ্ধতি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। জানা গিয়েছে, এই পদ্ধতিতে খাবার খাওয়ার আগে মুখে একটি পাতলা প্লাস্টিকের স্তর রাখা হয়। তারপর খাবার চিবিয়ে কিছুক্ষণ মুখে রেখে তা গিলে না ফেলে প্লাস্টিক-সহ বাইরে বের করে দেওয়া হয়। অর্থাৎ খাবারের স্বাদ পাওয়া গেলেও তা পেটে পৌঁছয় না।
মস্তিষ্কের সঙ্গে লুকোচুরি (China Weight Loss Trend)
এর ফলে মস্তিষ্কে খাওয়ার অনুভূতি তৈরি হলেও শরীরে ক্যালোরি প্রবেশ করে না। অনেকে মনে করছেন, এতে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমছে এবং দ্রুত ওজন ঝরছে।
বিপজ্জনক অভ্যাস
তবে চিকিৎসকদের মতে, এই অভ্যাস অত্যন্ত বিপজ্জনক। প্লাস্টিকের ক্ষুদ্র কণা শরীরে ঢুকে মারাত্মক শারীরিক সমস্যা তৈরি করতে পারে। দীর্ঘদিন এ ভাবে চললে ক্যানসার, হরমোনের ভারসাম্যহীনতা কিংবা হজমের গোলমালের মতো সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা বাড়ে। শুধু তাই নয়, খাবার শরীরে না পৌঁছনোর ফলে পুষ্টির ঘাটতি তৈরি হয় এবং শরীর দুর্বল হয়ে পড়ে।
আরও পড়ুন: Chandranath Rath: ২০১৯ থেকে শুভেন্দুর সঙ্গী, কে এই চন্দ্রনাথ?
রোগা হবার লোভ
বিশেষজ্ঞদের পরামর্শ, দ্রুত রোগা হওয়ার লোভে এমন ঝুঁকিপূর্ণ পথে হাঁটা উচিত নয়। বরং খাদ্যতালিকায় প্রোটিন, ফাইবার ও পর্যাপ্ত জল রাখলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং স্বাস্থ্যকর উপায়ে ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। পুষ্টিবিদের পরামর্শ মেনে সঠিক ডায়েট ও নিয়মিত শরীরচর্চাই সুস্থ থাকার সবচেয়ে নিরাপদ উপায়।


