Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শনিবার ব্রিগেড ময়দানে নতুন সরকারের (Chandranath Rath) শপথের আগে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়াল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথের খুনকে ঘিরে। বুধবার রাতে মধ্যমগ্রামে ফ্ল্যাটে ফেরার সময় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান তিনি। অভিযোগ, চারচাকা গাড়িতে ফেরার পথে তাঁর গাড়ির পথ আটকায় আরেকটি গাড়ি। এরপর বাইকে এসে খুব কাছ থেকে একাধিক রাউন্ড গুলি চালায় আততায়ীরা। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনায় আহত হয়েছেন তাঁর গাড়িচালক বুদ্ধদেব বেড়াও। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
চন্দ্রনাথের জীবনপথ (Chandranath Rath)
পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা চন্দ্রনাথের জীবনপথ ছিল (Chandranath Rath) বেশ বৈচিত্র্যময়। রহড়া রামকৃষ্ণ মিশনে পড়াশোনার পর তিনি ভারতীয় বায়ুসেনায় যোগ দিয়েছিলেন। পরে স্বেচ্ছাবসর নিয়ে কর্পোরেট জগতে কাজ শুরু করেন। রাজনৈতিকভাবে তাঁর পরিবারের অতীত যোগ ছিল তৃণমূলের সঙ্গে, যদিও বর্তমানে তাঁর মা বিজেপির সঙ্গে যুক্ত।
২০১৯ থেকে শুভেন্দুর সঙ্গী (Chandranath Rath)
২০১৯ সালে শুভেন্দু অধিকারী মন্ত্রী হওয়ার পর থেকেই তাঁর আপ্তসহায়ক হিসেবে কাজ শুরু করেন চন্দ্রনাথ। ধীরে ধীরে তিনি শুভেন্দুর অন্যতম বিশ্বস্ত মুখ হয়ে ওঠেন। রাজনৈতিক মহলে জল্পনা ছিল, সরকার গঠিত হলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন তিনি।
আরও পড়ুন: Samik In Barasat: শুভেন্দুর ঘনিষ্ঠ সহায়ক খুন, বারাসাত পৌঁছালেন শমীক
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ
ঘটনার পর থেকেই রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। বিজেপির দাবি, এটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক খুন। পাল্টা তৃণমূলও বিজেপি-ঘনিষ্ঠ দুষ্কৃতীদের দিকেই অভিযোগের আঙুল তুলেছে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।`


