Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে হান্টাভাইরাসের সাম্প্রতিক সংক্রমণ। বিশেষ করে একটি ক্রুজ জাহাজে একাধিক আক্রান্তের ঘটনা সামনে আসার পর অনেকের মনে প্রশ্ন উঠেছে এটি কি কোভিড-১৯-এর মতো মহামারিতে রূপ নিতে পারে? আবার কি লকডাউন, মাস্ক বাধ্যতামূলক হবে?(Hantavirus WHO)
ভাইরাস ভিন্নভাবে ছড়ায় (Hantavirus WHO)
এই আশঙ্কা উড়িয়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। সংস্থার মহামারি ব্যবস্থাপনা বিভাগের ডিরেক্টর ড. মারিয়া ভ্যান কেরখোভে স্পষ্ট বলেছেন, “এটি কোভিড নয়, ইনফ্লুয়েঞ্জাও নয়। এই ভাইরাস সম্পূর্ণ ভিন্নভাবে ছড়ায়।”
জাহাজে নতুন উপসর্গ নেই
WHO জানিয়েছে, বর্তমানে জাহাজে কোনও নতুন উপসর্গযুক্ত যাত্রী বা কর্মী নেই। অতীতে আন্দেস ভাইরাসের ক্ষেত্রে মানুষ থেকে মানুষে সংক্রমণ দেখা গেলেও, তা মূলত খুব ঘনিষ্ঠ ও দীর্ঘ সময়ের সংস্পর্শে ঘটেছে।
পুরনো রেকর্ড
WHO-র জরুরি স্বাস্থ্য কর্মসূচির কর্মকর্তা ড. আবদিরাহমান মাহামুদ বলেন, ২০১৮-১৯ সালে আর্জেন্টিনায় একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। এক সংক্রমিত ব্যক্তি একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বহু মানুষ আক্রান্ত হন। তবে দ্রুত কনট্যাক্ট ট্রেসিং ও আইসোলেশনের মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল।
মানুষ থেকে মানুষে সংক্রমণ অত্যন্ত বিরল (Hantavirus WHO)
বিশেষজ্ঞদের মতে, হান্টাভাইরাস ও কোভিডের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল সংক্রমণের ধরন। কোভিড সহজেই বাতাসের মাধ্যমে দ্রুত ছড়ায়। কিন্তু হান্টাভাইরাস মূলত ইঁদুরের মূত্র, লালা বা বিষ্ঠার সংস্পর্শে মানুষের শরীরে প্রবেশ করে। মানুষ থেকে মানুষে সংক্রমণ অত্যন্ত বিরল।
জনস্বাস্থ্যের ঝুঁকি সেভাবে নেই (Hantavirus WHO)
WHO প্রধান ড. টেড্রস আধানম গেব্রেয়েসুস বলেছেন, আন্দেস ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড ছয় সপ্তাহ পর্যন্ত হতে পারে, তাই আরও কিছু সংক্রমণ সামনে আসতে পারে। তবে WHO বর্তমানে জনস্বাস্থ্যের ঝুঁকিকে “নিম্ন” বলেই মনে করছে। বিশেষজ্ঞদের বার্তা স্পষ্ট এটি কোভিডের পুনরাবৃত্তি নয়, আতঙ্কেরও কারণ নেই।



