Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি আইপিএল এবং ভারত সফরকে বেশি গুরুত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ার তারকারা (ODI)।
পাক সফরে অনিশ্চিত একাধিক অজি তারকা (ODI)
চলতি আইপিএল-এ একাধিক দলের হয়ে খেলছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটাররা। এরপর তাঁদের রয়েছে ভারত সফর। অস্ট্রেলিয়ার তারকারা আইপিএল এবং ভারত সফরকে গুরুত্ব বেশি বেশি দিতে চাইছেন আর সেই কারণে আসন্ন পাকিস্তান সিরিজে পূর্ণ শক্তির দল পাচ্ছে না অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করা হচ্ছে (ODI)।
সেই সূচি অনুযায়ী আগামী ৩০ মে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান। এরপর খেলা রয়েছে ২ জুন এবং ৪০ হবে দ্বিতীয় এবং তৃতীয় একদিনের ম্যাচ। সেই সিরিজে হয়ত দেখা যাবে না একাধিক অজি তারকাকে।

এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আইপিএল-এ নিজেদের ফ্র্যাঞ্চাইজির হয়ে নিজেদের দায়িত্ব পালন করছেন এবং সেখান থেকেই সেই দায়িত্বকে অগ্রাধিকার দিচ্ছেন তাঁরা। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে তাঁরা এই মেগা টুর্নামেন্টে শেষ করে যোগ দেবেন জাতীয় দলে। এর ফলে পাকিস্তান সফরে বেশ কয়েকজন বড় তারকাকে পাবে না অস্ট্রেলিয়া দল। যার মধ্যে অন্যতম বড় নাম প্যাট কামিন্স। সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কামিন্স খুব সম্ভবত যাবেন না পাকিস্তান সফরে।
আরও পড়ুন: Vijay Oath Ceremony: এখনও হয়নি বিজয়ের শপথ গ্রহণ, শত্রুপক্ষের জোট বাঁধার আশঙ্কা!
তবে বর্তমানে মোট ১৪ জন অস্ট্রেলিয়ার ক্রিকেটার আইপিএল নিয়ে ব্যস্ত। তাঁদের মধ্যে রয়েছেন প্যাট কামিন্স, মিচেল মার্শ, ট্র্যাভিস হেড, জশ হ্যাজলউড, টিম ডেভিড, মার্কাস স্টোয়নিস, জশ ইংলিস, মিচেল স্টার্ক, ক্যামেরন গ্রিন, ম্যাথু শর্ট। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া পাক সফরের জন্য এখনও দল ঘোষণা করেনি। সেখান তাদের নির্ভর করতে হচ্ছে আইপিএল-এ কোন কোন দল প্লে-অফে উঠছে তার দিকে। সেই দেখে স্কোয়াড ঘোষণা করবে অস্ট্রেলিয়া (ODI)।


