Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: দেশের ডাক ব্যবস্থায় বড়সড় ডিজিটাল পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে India Post। খুব শিগগিরই দীর্ঘ ডাকের ঠিকানা লেখার দিন শেষ হতে পারে। তার বদলে ব্যবহার করা হতে পারে ছোট ডিজিটাল আইডি, যা দেখতে অনেকটা ইমেল অ্যাড্রেস বা UPI হ্যান্ডেলের মত(India Post Digital)।
প্রথম ট্রায়াল সফল (India Post Digital)
‘মনোরমা’-র এক প্রতিবেদনে জানানো হয়েছে, ডাক বিভাগ ইতিমধ্যেই নতুন ডিজিটাল অ্যাড্রেস সিস্টেমের প্রথম ট্রায়াল সফলভাবে সম্পন্ন করেছে। পাঁচটি রাজ্যে প্রায় ৩০ জন ব্যবহারকারীকে নিয়ে এই পরীক্ষামূলক প্রকল্প চালানো হয়। স্পিড পোস্টের মাধ্যমে শুধুমাত্র নাম ও ডিজিটাল আইডি ব্যবহার করেই পার্সেল পৌঁছে দেওয়া হয়েছে।
নতুন ব্যবস্থার নাম DHruva
নতুন ব্যবস্থার নাম DHruva বা Digital Hub for Reference and Unique Virtual Address। এই ব্যবস্থায় প্রত্যেক ব্যবহারকারী একটি সহজ ডিজিটাল ঠিকানা তৈরি করতে পারবেন। সেই আইডির মধ্যেই লুকিয়ে থাকবে সম্পূর্ণ লোকেশন ও ঠিকানার তথ্য। ফলে বাড়ির নম্বর, রাস্তার নাম, ল্যান্ডমার্ক বা পিন কোড আলাদা করে লেখার প্রয়োজন পড়বে না।
দিল্লি থেকে পুদুচেরিতে পোস্ট
পরীক্ষামূলক পর্যায়ে দিল্লি থেকে পুদুচেরিতে একটি স্পিড পোস্ট পাঠানো হয়েছিল শুধুমাত্র “MY@Dhruva-462003” ধরনের ডিজিটাল আইডি ব্যবহার করে। প্রেরকও নিজের প্রচলিত ঠিকানার বদলে ডিজিটাল আইডি ব্যবহার করেছিলেন।
প্রকল্পের মূল ভিত্তি DigiPIN (India Post Digital)
এই প্রকল্পের মূল ভিত্তি হল DigiPIN বা Digital Postal Index Number। প্রচলিত PIN কোড যেখানে বড় এলাকা চিহ্নিত করে, সেখানে DigiPIN প্রায় ৪ মিটার × ৪ মিটার ছোট গ্রিডের নির্দিষ্ট অবস্থান শনাক্ত করতে পারে। প্রতিটি জায়গার জন্য তৈরি হয় আলাদা ১০ অক্ষরের আলফানিউমেরিক কোড।
আরও পড়ুন: US UFO: মার্কিন সরকারের নতুন UFO নথি প্রকাশ, ভিনগ্রহে প্রাণের রহস্য কি এবার উন্মোচিত?
আরও পরীক্ষার পর ব্যবস্থা চালু (India Post Digital)
সরকারের দাবি, এই প্রযুক্তি গ্রামাঞ্চল, পাহাড়ি এলাকা, বনাঞ্চল বা অনিয়মিত বসতিতে বিশেষভাবে কার্যকর হবে, যেখানে স্পষ্ট ঠিকানা অনেক সময় পাওয়া যায় না। আগামী দেড় বছরের মধ্যে আরও পরীক্ষার পর দেশজুড়ে এই ব্যবস্থা চালুর সম্ভাবনা রয়েছে।



